জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠতম রাশি হল কন্যা রাশি। কন্যা রাশি হল ভূমি উপাদানের একটি রাশি, যার শাসক গ্রহ বুধ। এই রাশির জাতক-জাতিকারা সাধারণত বিশ্লেষণধর্মী, বাস্তববাদী, এবং নিখুঁত কাজে বিশ্বাসী হয়ে থাকেন। তাঁদের মধ্যে একধরনের প্রাকৃতিক শৃঙ্খলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রীতি থাকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই রাশির মানুষেরা কেমন হয়? এই রাশির কিছু ইতিবাচক বৈশিষ্ট্য বলতে এই জাতকেরা নিজেদের মধ্যে খুব বিশ্লেষণ ক্ষমতা রাখে। অর্থাৎ, জটিল বিষয়ও সহজভাবে বিশ্লেষণ করতে সক্ষম, ফলে সমস্যার সমাধান দ্রুত পান। এঁরা খুব পরিশ্রমী ও দায়িত্বশীল হন। অর্থাৎ, কাজে আন্তরিক, নিখুঁতভাবে শেষ না করে শান্তি পান না। নিয়ম-নীতি অনুসরণে বিশ্বাসী, জীবনে সংগঠন ভালোভাবে বজায় রাখেন। অন্যের সমস্যায় হাত বাড়িয়ে দেন, সহানুভূতিশীল মনোভাব থাকে। এঁরা খুব অর্থনৈতিক সচেতন হন। টাকা-পয়সার বিষয়ে সচেতন, সংরক্ষণে দক্ষ।
অন্যদিকে, নেতিবাচক বৈশিষ্ট্য বলতে এঁরা সব বিষয়ে অতিরিক্ত সমালোচক হয়। সব কিছুতেই খুঁত খুঁজে পাওয়ার প্রবণতা, যা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা তাঁদের মানসিক ক্লান্তি এনে দিতে পারে। এঁরা “পারফেকশন” অর্জনের চেষ্টায় নিজের ওপর অনেক সময় বাড়তি চাপ দেন। প্রেমে ধৈর্যশীল ও সহানুভূতিশীল হয়। তবে, কখনও কখনও অতিরিক্ত বিশ্লেষণ বা সমালোচনা সঙ্গীকে অস্বস্তিতে ফেলতে পারে।
কন্যা রাশির মানুষদের ব্যক্তিত্ব যেন এক নিখুঁত মিস্ত্রি—যাঁরা জীবনটাকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে চলতে ভালোবাসেন। ভূমি উপাদানের এই রাশি বুধ দ্বারা শাসিত, ফলে তাঁদের মধ্যে থাকে বুদ্ধিদীপ্ত বিশ্লেষণশক্তি, দায়িত্ববোধ, এবং একটি গভীর মানবিক অনুভব। কন্যা রাশির মানুষের সঙ্গে বিয়ের ক্ষেত্রে যেসব রাশি শুভ বলে বিবেচিত হয়, তারা সাধারণত বাস্তববাদী, দায়িত্বশীল এবং আবেগে ভারসাম্য বজায় রাখতে সক্ষম। কন্যা রাশি নিজে বিশ্লেষণধর্মী ও পরিশ্রমী, তাই এমন সঙ্গী প্রয়োজন যিনি এই গুণগুলিকে সম্মান করেন এবং পরিপূরক হন। বৃষ রাশির সঙ্গে এই রাশির সম্পর্ক বা বিয়ে হলে তা মজবুত হবে। কারণ, দুজনেই বাস্তববাদী, পরিশ্রমী এবং নিরাপত্তা-বোধী। সম্পর্ক স্থায়ী হয়।মকর রাশির সঙ্গে এই রাশির সম্পর্ক বা বিয়ে হলে তা মজবুত হবে। কারণ,দায়িত্বশীলতা ও শৃঙ্খলার মিল, একে অপরকে সমর্থন করেন।বৃশ্চিক রাশির সঙ্গে এই রাশির সম্পর্ক বা বিয়ে হলে তা মজবুত হবে। কারণ, গভীর চিন্তাভাবনা ও আবেগের ভারসাম্য, কন্যার বিশ্লেষণধর্মী মনোভাবের সঙ্গে মেলে। তবে, যেকোনো সম্পর্কের ক্ষেত্রে জন্মছক অনুযায়ী সূক্ষ্ম মিলন বিশ্লেষণ করলে আরও নির্দিষ্ট ফল পাওয়া যায়।