টাকা আমাদের প্রতিদিনের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বাজার করা থেকে শুরু করে পড়াশোনা, চিকিৎসা কিংবা ভবিষ্যতের সঞ্চয় সবকিছুর সঙ্গেই জড়িয়ে রয়েছে টাকার সম্পর্ক। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, আজকের এই ভারতীয় টাকা বা রুপির যাত্রা শুরু হয়েছিল কীভাবে?
প্রাচীন ভারতে আজকের মতো কাগজের নোট বা ধাতব মুদ্রার প্রচলন ছিল না। তখন পণ্য বিনিময়ের মাধ্যমে কেনাবেচা হতো। অর্থাৎ, চালের বদলে অন্য পণ্য কিংবা প্রয়োজনীয় সামগ্রী বিনিময় করেই মানুষ নিজের চাহিদা মেটাত। পরবর্তীকালে ধাতব মুদ্রার প্রচলন শুরু হয়।
ভারতীয় মুদ্রার ইতিহাসে উল্লেখযোগ্য নাম শের শাহ সুরি। ষোড়শ শতকে তাঁর শাসনকালে রুপোর ‘রুপিয়া’ মুদ্রা চালু হয়, যা পরবর্তীকালে ভারতীয় রুপির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রিটিশ শাসন কালে কাগজের নোটের প্রচলন বাড়তে থাকে। ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত হয় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, যা বর্তমানে দেশের মুদ্রা ব্যবস্থার কেন্দ্রীয় প্রতিষ্ঠান।
স্বাধীনতার পরে ভারতীয় মুদ্রায় নানা পরিবর্তন এসেছে। ১৯৫০ সালে প্রজাতন্ত্র ভারতের নতুন নকশার মুদ্রা চালু হয়। আগে এক টাকা ছিল ১৬ আনা, ১৯৫৭ সালে দশমিক পদ্ধতি চালু হওয়ার পর এক টাকা সমান ১০০ পয়সা হয়। ১৯৪৯ সালে স্বাধীন ভারতের প্রথম এক টাকার নোট প্রকাশিত হয়। আজকের ভারতীয় টাকা তে মহাত্মা গান্ধীর ছবি, ঐতিহাসিক নিদর্শন এর সাক্ষ্য বহন করে।