যেদিন মানুষের সাম্য- একদিন ব্যক্তিগত সম্পত্তিতে সৃষ্টি হলো, সেদিনই শ্রেনি বিভক্ত সমাজের শুরু। এরপর ইতিহাসের নানা পট পরিবর্তন। রাজ্যবিস্তার, ক্ষমতা প্রদর্শন, নিধন যজ্ঞ, একের পর এক মিছিল। আজও দুর্বলের প্রতি চলেছে সবলের সীমাহীন অত্যাচার। এখনো সাম্রাজ্যবাদী শক্তির আস্ফালন দিকে দিকে। বেলাগাম শোষনের এখনো আগুনের উজ্জ্বল শিখা প্রবাহমান।
মানুষ ভুলে যায় মানুষের ভ্রাতৃত্বের প্রীতির সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, মনুষ্যত্ব হচ্ছে লাঞ্ছিত। যুগে যুগে দুর্বল মানুষের নিয়ে চলছে বেসাতি। রাষ্ট্রশাসনের নামে চলছে নিষ্ঠুর নির্যাতন। এখনো পীড়নই সবলের ধর্ম। তবে অসহায় দুর্বল নিপীড়িত মানুষ সাহস সঞ্চয় করেছে। গোপনে গোপনে সংগ্রামের জন্য প্রস্তুত হয়ে চলেছে। জেহাদ ঘোষনা করছে প্রবলের বিরুদ্ধে। সংগ্রাম-করছে অত্যাচার, পীড়ন আর শোষনের বিরুদ্ধে। যে দুর্বল মানুষ একদিন শোষনে জর্জরিত ছিল, তারা জোট বাঁধতে শুরু করেছে সবলের বিরুদ্ধে। অপরকে অত্যাচার করলে একদিন না একদিন শাস্তি পেতেই হবে। শোষন, পীড়ন, অত্যাচারে মানুষ নিজেকেই ছোট করেছে। যে পীড়ন আজ অন্যের জন্য, সেই পীড়নই একদিন অত্যাচারীর অনিবার্য পাওনা। নতুন যুগ এসেছে। নতুন যুগের নতুন গান দিকে দিকে ছড়িয়ে পড়েছে। এ যুগ জন জাগরনের যুগ। উৎপীড়িতের ক্রন্দন রোল শেষ হওয়ার যুগ। এ যেন উৎপীড়নের প্রতিবাদে পীড়ন। যারা দন্ডধর, যারা শোষক, তাদের এখন নতুন করে উপলদ্ধির সময় এসেছে।