রান্নাতেই অপরিহার্য উপাদান হিসেবে কাজ করে থাকে। এই এলাচের স্বাদ বা গন্ধের কোন তুলনা হয় না। এলাচ কেবল রান্নাতেই নয় বরং অনেক ধরনের মিষ্টি তৈরিতেও কাজে লাগে। তবে জ্যোতিষ শাস্ত্র বলছে এলাচকে কেবল খাদ্য উপাদান হিসেবে ব্যবহার করলেই হবে না বরং একে জ্যোতিষ শাস্ত্রে নানান কাজে ব্যবহার করা যেতে পারে। এলাচের অন্যতম প্রধান গুণ হলো টাকাকে আকৃষ্ট করা। এছাড়াও নিত্যদিনের কিছু না কিছু ঝামেলার সমস্যার সমাধান করতে পারে এই এলাচ। এলাচের কোন কোন টোটকা মেনে চললে জীবনে কেমন ফল পাওয়া যেতে পারে-
১) ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস। আর, কিছুদিন বাদেই শুরু হবে ভালোবাসার সপ্তাহ। তাই, এমন সময় যদি কোনো মানুষকে প্রেমের প্রস্তাব দেবার পরিকল্পনা থাকে তাহলে তাহলে মুখে একটা এলাচ দিয়ে যাওয়া যেতে পারে। মুখে এলাচটা রেখে মনের মানুষটিকে ভালোবাসার কথা জানালে উত্তর ইতিবাচক হবার সম্ভবনা থাকতে পারে।
২) চাকরিতে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় যদি মুখে একটা এলাচ রাখা যেতে পারে তাহলে ইন্টারভিউতে সফল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তবে, ইন্টারভিউ না দেওয়া পর্যন্ত মুখেই রাখতে হবে এলাচ।
৩) যারা চাকরির পড়াশোনা করছেন, তাঁরাও রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস দুধের সঙ্গে এলাচটা ফুটিয়ে সেই দুধটা খেয়ে নিতে হবে।
৪) যাঁরা রাতে প্রায়শই খারাপ স্বপ্ন দেখে তাঁরা রাতে শোয়ার আগে বালিশের নিচে দুটো এলাচ রেখে ঘুমোতে পারেন। সেই এলাচ পরের দিন সকালে এলাচ দুটো মাটির তলায় পুঁতে দিতে হবে। তাহলে এই সমস্যা অনেকটা পরিমানে কেটে যেতে পারে।