বাস্তুশাস্ত্রতে এমন অনেক নিয়ম আছে যা আমাদের অজানা। তবে, এই বাস্তুশাস্ত্র বিষয়ের উপর নাকি অনেক প্রাচীন গ্রন্থ রয়েছে। সেইসব বইতেই মূলত লেখা আছে বাড়িতে কোন কোন জিনিস রাখা শুভ এবং কোন কোন জিনিস রাখা অশুভ। এই সূত্র ধরে বলা ভালো, বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে নাকি সিংহের ফটো রাখা একেবারেই উচিত নয়। কারণ সিংহ হল ঔদ্ধত্য, আক্রমণ ও রাজত্বের প্রতীক। আর, সিংহের এইসব বৈশিষ্ট্যই নাকি অশান্তি বয়ে নিয়ে আসে। সিংহের ছবি বাড়িতে থাকলে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কে তিক্ততা বাড়ে ও সংসারে অশান্তি হতে দেখা যায়।
তবে, কেবল সিংহ-এর ফটোই যে রাখা যাবে না। বাস্তুশাস্ত্র বলছে, বাড়িতে যেকোনও আক্রমণাত্মক প্রাণীর ছবি রাখাই নাকি উচিত নয়। আক্রমণাত্মক প্রাণীর ছবি বাড়িতে রাখলে সংসারে নেগেটিভিটি ছড়ায়। এছাড়াও, পদে পদে বাধা আসতে পারে, পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরী হতে পারে। প্রসঙ্গত, বাস্তুশাস্ত্রের এক বইতে বলা আছে, শকুন, পেঁচা, কাক কিংবা ঈগলের মত শিকারি পাখির ছবিও ঘরে রাখা যাবে না।
উপরিউক্ত প্রাণীদের ছবির বদলে বাড়িতে রাখা যেতে পারে কামধেনুর ছবি। এছাড়া, ছুটন্ত সাতটি ঘোড়ার ছবি রাখা যেতে পারে। ঘোড়া ছাড়া ময়ূর, হাতি, কচ্ছপ ও রাজহাঁস-এর ছবি ঘরে রাখলে শুভ বলে মনে করা হয়। জানা যাচ্ছে, এইসব প্রাণীর ছবি বাড়িতে থাকলে নাকি শক্তি, অর্থ, সমৃদ্ধি ও জ্ঞান বাড়ে।