Calcutta Television Network

সিঁড়ির তলায় জুতো বা ঝাড়ু রাখছেন? অজান্তেই নিজের বাড়িতে দারিদ্র্য ডেকে আনছেন না তো?

সিঁড়ির তলায় জুতো বা ঝাড়ু রাখছেন? অজান্তেই নিজের বাড়িতে দারিদ্র্য ডেকে আনছেন না তো?

22 February 2026 , 07:33:29 pm

সংসারে সুখ-শান্তি বজায় রাখার জন্য মানুষ কত কিছুই না করে থাকেন। আবার অনেকে এমনও রয়েছেন যারা বাস্তুশাস্ত্র মেনে ঘরের বিভিন্ন জায়গায় জিনিস রাখেন। জানা যাচ্ছে, সঠিক জায়গায় যদি সঠিক জিনিস রাখা হয় তাহলে বাড়িতে পজিটিভ এনার্জি বাড়তে পারে। বাস্তুশাস্ত্র বলছে, বাড়িতে শোয়ার ঘর, রান্নাঘর কিংবা স্নানের ঘরের মতনই গুরুত্বপূর্ণ জায়গা হল সিঁড়ির তলার অংশ।। সাধারণত, এই জায়গাটা অনেকেই স্টোর রুম হিসেবে ব্যবহার করে থাকেন। তবে এই জায়গাটাকে কখনও স্টোর রুম হিসেবে ব্যবহার করা উচিত নয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক, বাস্তু অনুসারে সিঁড়ির তলায় কী কী রাখা উচিত এবং কী কী রাখা উচিত নয়?

সিঁড়ির নীচে যা একদম রাখবেন না:

ঠাকুরঘর বা মন্দির: জ্যোতিষ বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, সিঁড়ির নীচে কখনোই দেব-দেবীর মূর্তি বা মন্দির স্থাপন করবেন না। এর ওপর দিয়ে যাতায়াত করাকে চরম অসম্মানজনক ও বাস্তু দোষের কারণ মনে করা হয়।

রান্নাঘর: বিশেষজ্ঞদের মতে, সিঁড়ির নীচে রান্নাঘর থাকলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়তে পারে।

শৌচাগার বা বাথরুম: সিঁড়ির তলায় বাথরুম থাকলে বাড়িতে নেতিবাচক শক্তি বাড়ে এবং আর্থিক ক্ষতি হতে পারে।

পড়ার ঘর: বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, পড়ার ঘর যদি সিঁড়ির নিচে থাকে তাহলে লেখাপড়ার অবনতি হতে পারে। কারণ সিঁড়ির তলায় নেগেটিভ এনার্জি থাকে। 

সিঁড়ির নীচে যা রাখা যেতে পারে:

বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, সিঁড়ির নীচে গাড়ি বা সাইকেল, বাইক রাখা যেতে পারে। এছাড়া, জুতো রাখার তাক বা ঝাড়ু রাখা যেতে পারে।  তবে, সিঁড়ির তলাতে কখনোই ডাস্টবিন রাখা উচিত নয়। খেয়াল রাখতে হবে, সিঁড়ির নীচে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও যেন অবশ্যই থাকে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN