দোল পূর্ণিমা মানেই রঙ, আনন্দ আর নতুন শুরুর প্রতীক। ২০২৬ সালের দোল উৎসবকে ঘিরে কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক উন্নতির ইঙ্গিত দেওয়া হচ্ছে। এই ভবিষ্যদ্বাণীগুলি জনপ্রিয় ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার (Baba Vanga) নামে প্রচারিত হলেও, উল্লেখ্য... তিনি সরাসরি রাশিফলভিত্তিক ভবিষ্যদ্বাণী করতেন না; এগুলি মূলত ব্যাখ্যার ওপর নির্ভরশীল।
দোলের শুভক্ষণে কোন কোন রাশির ভাগ্য খুলতে পারে, এবার সেগুলিই দেখে নেওয়া যাক...
বৃষ (Taurus)
দোলের সময় আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা। পুরনো বিনিয়োগ থেকে রিটার্ন, ব্যবসায় লাভ বা প্রোমোশনের সুযোগ আসতে পারে। স্থিতিশীলতা ও ধনলাভ... দুই-ই মিলতে পারে।
সিংহ (Leo)
নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাসের জোরে বড় চুক্তি বা নতুন কাজের সুযোগ। শিল্প, মিডিয়া বা সৃজনশীল পেশায় থাকা সিংহ রাশির জাতকদের জন্য বিশেষ শুভ সময় হতে পারে।
বৃশ্চিক (Scorpio)
গোপন প্রচেষ্টা বা দীর্ঘদিনের পরিশ্রমের ফল মিলতে পারে। দোলের পর আর্থিক অবস্থার উন্নতি, নতুন আয়ের উৎস বা ব্যবসায়িক সম্প্রসারণের সম্ভাবনা প্রবল।
মকর (Capricorn)
পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের সুফল পেতে পারেন। জমি-বাড়ি বা দীর্ঘমেয়াদী বিনিয়োগে লাভের ইঙ্গিত রয়েছে।
মিথুন (Gemini)
যোগাযোগ ও নেটওয়ার্কিং থেকে অর্থলাভের সম্ভাবনা। নতুন পার্টনারশিপ বা চুক্তি পকেট ভারি করতে পারে।