Calcutta Television Network

এক মাসেই পাল্টে যাবে ৫ রাশির জীবন! সামনে এল বাবা ভাঙ্গার নয়া ভবিষ্যদ্বাণী...

এক মাসেই পাল্টে যাবে ৫ রাশির জীবন! সামনে এল বাবা ভাঙ্গার নয়া ভবিষ্যদ্বাণী...

12 January 2026 , 06:23:10 pm

রাশিচক্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান বদলালেই বদলায় মানুষের জীবনও- এমনটাই বিশ্বাস জ্যোতিষশাস্ত্রে। আর সেই সূত্র ধরেই ফের আলোচনায় উঠে এসেছে কিংবদন্তি ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী। তাঁর মতে, ২০২৬ সাল বিশেষ করে ফেব্রুয়ারি মাস পাঁচটি রাশির জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আর্থিক উন্নতি, কেরিয়ারে প্রমোশন, মানসিক স্বস্তি- সব মিলিয়ে ভাগ্যের দরজা খুলে যাবে এই রাশিগুলির জন্য।

বৃশ্চিক রাশি- ২০২৬ সালে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে বড় বদল আসবে। দীর্ঘদিনের মানসিক চাপ ও দুশ্চিন্তা কাটবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ মিলবে এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। ব্যবসা শুরু বা বিদেশে পড়াশোনার সম্ভাবনাও উজ্জ্বল। প্রতিযোগিতামূলক পরীক্ষায় পরিশ্রমের ফল মিলবে।

মীন রাশি- মীন রাশির জাতক-জাতিকাদের জন্য এই বছর আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসবে। আয় বাড়বে, বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। শিক্ষাক্ষেত্রে সাফল্য মিলতে পারে। বৈবাহিক জীবনে উন্নতি ও ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।

কন্যা রাশি- কন্যা রাশির জন্য সময় অত্যন্ত অনুকূল। বাড়ি বা ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণ হতে পারে। পুরনো বিনিয়োগ থেকে লাভ আসবে। কর্মক্ষেত্রে দক্ষতার জন্য সম্মান বাড়বে। পরিবারের আর্থিক ভিত মজবুত হবে।

মকর রাশি- মকর রাশির জীবনে ২০২৬ সাল আনবে স্থিতিশীলতা ও মানসিক শান্তি। দীর্ঘদিনের উদ্বেগ কমবে। বন্ধু ও ভাইদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। জীবনে ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া মিলবে।

মিথুন রাশি- মিথুন রাশির জাতকদের জন্য ২০২৬ সাল অগ্রগতির বছর। প্রতিযোগিতায় সাফল্য আসবে। চাকরি ও ব্যবসা... দু’ক্ষেত্রেই আর্থিক লাভের যোগ রয়েছে। কারা সত্যিকারের সহায়ক, তা স্পষ্ট হবে এই সময়ে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN