Calcutta Television Network

২০২৬-এ সোনার দামে আসছে মহাপরিবর্তন! স্বয়ং বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

২০২৬-এ সোনার দামে আসছে মহাপরিবর্তন! স্বয়ং বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

4 February 2026 , 04:34:57 pm

বাজেট-পরবর্তী স্বস্তির রেশ কাটতে না কাটতেই ফের আলোচনায় সোনার দাম। বহু সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে আজ হলুদ ধাতুর দাম পৌঁছেছে ১০ গ্রামে ১,৩৭,০৬৫ টাকা। বাজার বিশেষজ্ঞদের মতে, এই পতন সাময়িক... বৃহস্পতিবার থেকেই ফের ঘুরতে পারে বাজার। আর এই পূর্বাভাসই আশ্চর্যভাবে মিলে যাচ্ছে বুলগেরিয়ার ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার ২০২৬ সংক্রান্ত ভবিষ্যদ্বাণীর সঙ্গে।

চলতি বাজেটে সোনার উপর আমদানি শুল্ক না কমালেও, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ সার্বভৌম স্বর্ণ বন্ড (SGB)-এ বড় করছাড়ের ঘোষণা করেছেন। রিজার্ভ ব্যাঙ্ক থেকে সরাসরি কেনা SGB মেয়াদপূর্তিতে করমুক্ত হওয়ায় বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তি পেয়েছেন। কিন্তু বাজারের দীর্ঘমেয়াদি চিত্র নাকি এতটা শান্ত নয়।

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বব্যাপী বড় আর্থিক সংকট বা মন্দা দেখা দিতে পারে। নগদের ঘাটতি, আর্থিক ব্যবস্থার টালমাটাল অবস্থায় মানুষ ঝুঁকবে নিরাপদ বিনিয়োগের দিকে। আর সেই তালিকায় প্রথমেই থাকবে সোনা, রুপো ও তামা। তাঁর দাবি, ২০২৬ সালের দীপাবলির মধ্যেই ১০ গ্রাম সোনার দাম ১.৬২ থেকে ১.৮২ লক্ষ টাকা ছুঁতে পারে... যা বর্তমান দামের তুলনায় প্রায় ২৫–৪০ শতাংশ বেশি।

আরও চমকপ্রদ ভবিষ্যদ্বাণী হল, যদি বৈশ্বিক সংকট চরমে পৌঁছয়, তবে ১০ গ্রাম সোনার দাম ২.১১ থেকে ২.৪৩ লক্ষ টাকা পর্যন্ত উঠতে পারে... যা হবে সর্বকালের রেকর্ড।

বর্তমানে এমসিএক্সে সোনার এপ্রিল ফিউচার চুক্তিতে দাম কিছুটা নেমেছে, রুপোর দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে বিশেষজ্ঞদের মতে, এই পতন ক্ষণস্থায়ী। ভারত প্রতি বছর বিপুল পরিমাণ সোনা কেনে, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলিও সোনা মজুত বাড়াচ্ছে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN