২০২৬ সাল শুরু হয়েছে মাত্র এক মাস। সামনে পড়ে রয়েছে আরও ১১টি গুরুত্বপূর্ণ মাস। এই নতুন বছরটি কিছু রাশির জাতকদের জীবনে আর্থিক দিক থেকে অভূতপূর্ব পরিবর্তন আনতে চলেছে... এমনটাই দাবি করেছিলেন বুলগেরিয়ার রহস্যময় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা, যাঁকে অনেকেই ‘বুলগেরিয়ার নস্ট্রাদামুস’ বলে থাকেন। তাঁর বহু ভবিষ্যদ্বাণী অতীতে মিলেছে বলেই, নতুন বছরে কে কোটিপতি হবেন... তা জানতেই আগ্রহ তুঙ্গে।
বাবা ভাঙ্গার মতে, ২০২৬ সালে এমন ৫টি রাশি রয়েছে, যাঁদের আর্থিক ভাগ্য এতটাই খুলে যাবে যে টাকার পিছনে দৌড়াতে হবে না বরং টাকাই তাঁদের পিছনে দৌড়বে। আয়, বিনিয়োগ, ব্যবসা কিংবা চাকরি... সব দিক থেকেই বিপুল অর্থপ্রাপ্তির ইঙ্গিত মিলছে।
বৃষ রাশি
দীর্ঘদিনের বিনিয়োগ অবশেষে ফল দেবে। পুরনো সিদ্ধান্ত থেকেই আসবে মোটা অঙ্কের টাকা। ধনী হওয়া শুধু সময়ের অপেক্ষা।
সিংহ রাশি
২০২৬ সাল সিংহরাশির জীবনে পরিচিতি ও প্রতিপত্তির বছর। একাধিক উৎস থেকে অর্থ আসবে। সমাজে মর্যাদা বাড়বে, সম্মানও।
কন্যা রাশি
কেরিয়ারে উন্নতির জোয়ার। ব্যবসা হোক বা চাকরি... যে পথেই হাঁটবেন, সাফল্য আসবে। সঙ্গে বাড়বে সঞ্চয়ও।
বৃশ্চিক রাশি
ঝুঁকি নেওয়াই হবে সাফল্যের চাবিকাঠি। সাহসী সিদ্ধান্ত থেকে আসবে বড় মুনাফা। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য দারুণ সময়।
মকর রাশি
পরিশ্রমী মকররা এ বছর অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখবেন। সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ আর্থিক লাভের যোগ।