Calcutta Television Network

বাস্তুদোষ কাটাতে কর্পূরের কামাল! জানুন ব্যবহারের সঠিক নিয়ম ও উপকারিতা

বাস্তুদোষ কাটাতে কর্পূরের কামাল! জানুন ব্যবহারের সঠিক নিয়ম ও উপকারিতা

7 February 2026 , 08:03:43 pm

কর্পূর, হিন্দু ধর্মের পুজোতে অন্যতম প্রয়োজনীয় উপাদানের মধ্যে একটি। এই কর্পূর যদি প্রতিদিন একটি করে বাড়িতে জ্বালানো হয় তাহলে নাকি বাড়ির বাসতে দোষ কেটে যেতে পারে, এমনটাই বলছি জ্যোতিষ শাস্ত্র। অন্যদিকে আবার নেগেটিভ এনার্জি থাকলে সেই সংসারে কখনই শান্তি থাকতে পারে না। সংসারে অশান্তি, ঝামেলা, আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সহজ ও কার্যকারী উপায় হল কর্পূর জ্বালানো। চলুন তাহলে জেনে নেওয়া যাক কর্পূর কীভাবে ব্যবহার করলে সংসারে সুখ-সমৃদ্ধি অক্ষয় থাকবে-

বাস্তুশাস্ত্র বলছে, কর্পূরের সঙ্গে ধুনো ও গুগগুল জ্বালানো শুভ ফল পাওয়া যেতে পারে। এর ফলে, চিন্তাভাবনায় স্বচ্ছতা আসে। মনে শান্তিও অনুভব হয়। কর্পূরের সঙ্গে উল্লেখিত দুই উপকরণ থেকে যে গন্ধ নির্গত হয় তা মানুষের অবসাদ দূর করতে সাহায্য করে ও শুভ প্রভাবে কোন কাজে মনযোগ বাড়াতে সাহায্য করে। এমনকি, পরিবেশ শুদ্ধ করে পজিটিভ এনার্জি প্রবাহিত করতে পারে। প্রসঙ্গত, আয়ুর্বেদ অনুসারে ধুনো ও গুগগুল খুবই উপকারী দুই উপাদান। 

কর্পূর, ধুনো ও গুগগুলের ব্যাবহারে আবার বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। এই তিনটি একসঙ্গে জ্বালালে বাতাসে থাকা খারাপ ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস হয়। বিশেষ করে, ঋতু পরিবর্তনের সময় সর্দি, কাশি ও শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে এই দুই উপাদান। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN