Calcutta Television Network

উপহার দিচ্ছেন? ভুলেও এই ৭টি জিনিস দেবেন না! বাস্তু মতে কোন উপহার দেওয়া উচিত নয়?

উপহার দিচ্ছেন? ভুলেও এই ৭টি জিনিস দেবেন না! বাস্তু মতে কোন উপহার দেওয়া উচিত নয়?

13 November 2025 , 08:08:06 pm

উপহার, একজন আরেকজনের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য আমরা হামেশাই উপহার দিয়ে থাকি। এই উপহার দেয়ার সময় আবার অনেকেই বুঝতে পারেন না ঠিক কি ধরনের উপহার দিলে অপরদিকের মানুষটির পছন্দ হবে। আবার, এই উপহার আদান-প্রদান নিয়েও বাস্তুশাস্ত্রতে একাধিক বিধি নিষেধ রয়েছে। কেউ যদি নিজের অজান্তেই এমন কোন উপহার নিজের পছন্দের মানুষটিকে দেন তাহলে হিতে বিপরীত ঘটতে পারে। এমনকি, সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন উপহার কাউকেই দেওয়া উচিত নয়-

ধারালো জিনিস:

ছুরি, কাঁচি বা অন্য কোনো ধারালো বস্তু উপহার দেওয়া উচিত নয়। এগুলোকে বিচ্ছেদ ও সম্পর্ক ভাঙনের প্রতীক মনে করা হয়।

কাঁটাযুক্ত গাছ:

ক্যাকটাস বা কাঁটাযুক্ত গাছ উপহার দিলে ঘরে নেতিবাচক শক্তি ও তিক্ততা আসে। সম্পর্কের মধ্যে অশান্তি বাড়তে পারে।

মানি প্ল্যান্ট:

বাস্তু মতে মানি প্ল্যান্ট উপহার দেওয়া অশুভ। এটি অর্থনৈতিক সমস্যার কারণ হতে পারে।

চামড়ার জিনিসপত্র:

চামড়ার ব্যাগ, জুতো বা অন্য কোনো চামড়ার জিনিস উপহার দেওয়া উচিত নয়। এগুলো ঘরে নেতিবাচক শক্তি ডেকে আনে বলে মনে করা হয়।

রুমাল:

রুমাল সাধারণত কান্না বা দুঃখ মুছতে ব্যবহার করা হয়। তাই এটি উপহার দেওয়াকে প্রাপকের জীবনে দুঃখ বা কষ্টের প্রতীক হিসেবে দেখা হয়।

ঘড়ি:

দেওয়াল ঘড়ি বা হাত ঘড়ি। কিছু এশীয় সংস্কৃতিতে (যেমন চীনা সংস্কৃতিতে), ঘড়ি উপহার দেওয়াকে 'জীবনের সময় ফুরিয়ে যাওয়া' বা মৃত্যুর প্রতীক হিসাবে দেখা হয়। এটি সম্পর্ক শেষ হয়ে যাওয়ার ইঙ্গিত বলেও মনে করা হয়।

আচাড় বা পুরোনো সংরক্ষিত খাবার:

বাস্তু মতে, এই ধরণের পুরোনো খাবার ‘স্তব্ধ সময়’ বা বিলম্বের প্রতীক। এই ধরনের খাবার নাকি শনির কুপ্রভাবকে আকর্ষণ করতে পারে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN