প্রায় সব বাড়িতেই এখন বিভিন্ন জায়গায় নানান আকারের যায়না দেখতে পাওয় যায়। আবার, অনেকের কাছে এই যায়না বাড়ি সাজানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জিনিস হিসাবে ব্যবহার করে থাকেন। কিন্তু, বাস্তুশাস্ত্র বলছে বাড়ি সাজানোর সঙ্গে যায়না কোন দিকে রাখা হচ্ছে তার পর অনেক কিছু নির্ভর করে। প্রসঙ্গত, অনেকেই এমন আছেন যাঁরা ঘর সাজানোর জন্য কিংবা জায়গা অভাবের কারণে বিছানার সামনে আয়না রাখেন। কিন্তু, এক্ষেত্রে বাস্তুশাস্ত্র বলছে বিছানার সামনে আয়না রাখা একেবারেই উচিত নয়। চলুন, তাহলে জেনে নেওয়া যাক বিছানার সামনে আয়না রাখলে কী হয়?
বাস্তুশাস্ত্র বলছে বিছানার সামনে আয়না বিছানার সামনে নাকি আয়না রাখলে সংসারে অশুভ শক্তির পরিমান বাড়তে পারে। যার প্রভাব আবার আমাদের জীবনের উপর পরে। অশুভ শক্তির কারণে জীবনের শান্তির বিঘ্ন ঘটে। এমনকি, মনোযোগ দিয়ে কোনো কাজ করা যায় না। মনের মধ্যে সারাক্ষণ অশান্তি কাল করে। বাস্তুশাস্ত্র বলছে, বিছানার সামনে আয়না রাখলে রাতে ঘুম আসতে চায় না। অনেকের ক্ষেত্রে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। এছাড়াও, ঘুমের মধ্যে খারাপ স্বপ্নও গ্রাস করতে পারে। অন্যদিকে, আবার সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হতে দেখা যায়। একের পর এক অশান্তি লেগেই থাকে। এখন অনেকের মনে প্রশ্ন জগতে পারে, বিছানার সামনে আয়না রাখলে কোন সতর্কতাগুলি অবলম্বন করে চলা উচিত?
বাস্তুশাস্ত্র বলছে, বিছানার সামনে আয়না রাখলে মোটা কোনও কাপড় দিয়ে আয়না ঢেকে রাখা উচিত। এক্ষেত্রে আবার মোটা কাপড়ও ব্যবহার করা যেতে পারে। সম্ভব হলে খাট সরিয়ে দিন। ছোট আকৃতির আয়না হলে তা স্লাইডিং দরজা করে আয়নার পিছনে ঢুকিয়ে দেওয়া যেতে পারে।