Calcutta Television Network

বাস্ততে গ্রহদের প্রভাব কতখানি?

বাস্ততে গ্রহদের প্রভাব কতখানি?

4 June 2024 , 08:04:05 pm

বাস্তুতে ৪৫ জন দেবতা ও অসুরের অবস্থান আছে সেটা আমরা আগেই আলোচনা করেছি। আজ আলোচনা করব বাস্তুতে কোথায় কোন গ্রহের অবস্থান এবং তার ফলে আমরা কতটা লাভবান হই বা ক্ষতিগ্রস্থ হই।

সাধরণভাবে বাস্তুতে পূর্বদিকে সূর্যের অবস্থান, উত্তর দিকে বুধ গ্রহের অবস্থান, পশ্চিম দিকে শনি গ্রহের অবস্থান এবংদক্ষিণ দিকে মঙ্গল গ্রহের অবস্থান। বাস্তুতে যদি পূর্বদিকে নোংরা, জঞ্জাল থাকে,পায়খান-বাথরুম থাকে,সিঁড়ি থাকে, গোডাউন থাকে, দেওয়ালে টি.ভি থাকে তবে সূর্যগ্রহ তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, ফলে বাস্তুদোষ সৃষ্টি করে। তখন ঐ বাড়িতে বসবাসকারী সদস্যদের কোন মতেই সম্মান প্রাপ্তি হয় না। যোগ্যতা অনুযায়ী কর্ম প্রাপ্তি হয় না। সময় মত মেয়েদের বিয়ে হতে চায় না। শিশুদের পড়াশোনায় মন বসতে চায় না। য়ুবক য়ুবতীরা অসামাজিক কাজে জড়িয়ে পড়ে।

এবার আসি উত্তর দিকের কথায়। উত্তরদিকে বুধ গ্রহের অবস্থান। উত্তরদিকে রান্নাঘর থাকা, সিঁড়িঘর থাকা, ইলেক্ট্রিক মিটারঘর থাকা, ভারী লোহার আলমারী থাকা মানে বাস্তুদোষ সৃষ্টি করা। এসব থাকলে বুধ গ্রহ তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে,ফলে ঐ বাস্তুতে বসবাসকারী সদস্য়দের বুদ্ধি বিভ্রাট হয়। ব্য়বসায়ীরা ব্যবসায় ক্ষতির মুখে পড়েন। ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় অমনযোগী ও অবাধ্য হয়। শরীর ভালো যায় না। অলসতায় কর্মক্ষমতা হারিয়ে ফেলে।

বাস্তুর উত্তরদিকে শনি গ্রহের অবস্থান।  উত্তরদিকে ভারী সিঁড়ি,বড় বড় গাছ বা বাগান,রান্নাঘর,সেপ্টিকট্য়াঙ্ক,পড়ারঘর বৈদ্যুতিন সরঞ্জাম, সবুজ রঙের উপস্থিতি শনি গ্রহকে দুর্বল করে, শনিগ্রহ আর কর্মক্ষম থাকে না। এই জন্য ঐ বাস্তুতেবসবাসকারী সদ্য়দের কাজের প্রতি আগ্রহ কমে যায়। শরীরে ঝিমুনিভাব আসে। হাড় ও বাতের যন্ত্রনা দেখা যায়। ঐ বাড়ির সদস্যরা সবসময় হতাশায় ভুগতে থাকে। দারিদ্রতা দেখা দেয়।

এবার আসব দক্ষিণদিকের কথায়।  বাস্তুর দক্ষিণদিক নিয়ন্ত্রণ করে মঙ্গল গ্রহ। আর মঙ্গল গ্রহ তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে যদি- জলের উপস্থিতি(বেসিন), পুকুর, বাথরুম,ফুলের বাগান বা বড় বৃক্ষ, প্রধান প্রবেশ দ্বার,বাচ্চাদের পড়া বা শোযার ঘর, জলপরিশোধন যন্ত্র ইত্যাদি থাকে। এরূপ বাস্তুতে বসবাসকারী সদস্যদের কর্মক্ষমতা কমে যায়। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হরিয়ে ফেলে। পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। সংসারে অশান্তির ছায়া নেমে আসে। 

শুধু উপরে উল্লেখিত বস্তুগুলোই শুধু বাস্তুদোষের জন্য় দায়ী নয়।  ঐবাস্তুতে বসবাসকারী সকল সদস্য়দের  রাশি,লগ্ন ও নক্ষত্রও অনেকাংশে দায়ী।


  

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN