আজকালকার দিনে, বাড়ি সাজানোর সময় অনেকেই বাস্তুশাস্ত্রকে অনুসরণ করে থাকেন। বাড়ির কমবেশি প্রায় প্রতিটা জিনিসই যদি বাস্তুশাস্ত্র অনুযায়ী গোছানো হয় তাহলে সংসারী ইতিবাচক শক্তির প্রভাব পড়তে দেখা যায়। শাস্ত্র বলছে, বাড়ির মূল দরজায় থাকে মা লক্ষ্মীর বাস। তাই, সেই জায়গাটা কীভাবে সাজানো হচ্ছে তা জেনে রাখাটা ভীষণ গুরুত্বপূর্ণ। যদি সদর দরজায় সাজানোর ক্ষেত্রে কোন ভুলত্রুটি হয় তাহলে মা লক্ষ্মী সংসার থেকে বিদায় নিতে পারে। এক্ষেত্রে বাস্তুশাস্ত্র বলছে বিশেষ কিছু জিনিস রয়েছে যা সতর দরজার কাছে রাখা একেবারেই অনুচিত। এর ফলে নাকি আর্থিক ক্ষতি সম্মুখীন হতে পারে। চলুন জেনে নিয়ে যাক, সদর দরজার কাছে কোন জিনিস রাখা উচিত নয়?
১) একটু লক্ষ্য করলে দেখা যাবে, বাড়ির সদর দরজার বাইরে জুতোর তাকে বা আলমারি রাখা হয়। জুতোর তাক না থাকলেও এমনি জুতো ছড়িয়ে রাখতে দেখা যায়। বাস্তুশাস্ত্র বলছে, এমনটা করা একেবারেই উচিত নয়। এর ফলে সংসারে অভাব বৃদ্ধি পায়।এর ফলে, অনেক পরিশ্রম করেও মনমতো উপার্জন করতে পারে না।
২) অনেক বাড়িতেই সদর দরজার কাছে ময়লা ফেলে রাখেন। বাস্তুশাস্ত্র জানাচ্ছে, এই কাজ করা মোটেও উচিত নয়। আবর্জনা নেগেটিভ শক্তি বহন করে বলে সদর দরজার কাছে ময়লা ময়লা রাখা উচিত নয়। এর ফলে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। অর্থসঙ্কট সহজে পিছু ছাড়ে না।
৩) বাস্তুশাস্ত্র বলছে, পুরানো ভাঙা চেয়ার, খাট বা বাতিল কোনো ইলেকট্রনিক সামগ্রী সদর দরজার সামনে জমিয়ে রাখবেন না। এগুলো নেতিবাচক শক্তির আধার, যা পরিবারের সদস্যদের মানসিক চাপ বাড়াতে পারে।
৪) সদর দরজার সামনে ক্যাকটাস বা কোনো কাঁটাযুক্ত গাছ রাখবেন না। এই ধরণের গাছ সম্পর্কের মধ্যে তিক্ততা এবং ঘরে অশান্তি ডেকে আনে। এর বদলে তুলসী বা মানিপ্ল্যান্টের মতো শুভ গাছ রাখতে পারেন।