কেউ যদি বাড়ি সাজাতে চায় তাহলে বাস্তুশাস্ত্র অনুযায়ী সাজালে সংসারের সুখ-সমৃদ্ধি বজায় রাখা থাকতে পারে। এছাড়া, জীবনে উন্নতি করার ক্ষেত্রে প্রয়োজন পজিটিভ এনার্জি, যা কিনা বাস্তুশাস্ত্রের হাত ধরে পাওয়া যেতে পারে। এ প্রসঙ্গ ধরে বলা ভালো, বাস্তুশাস্ত্র কিংবা ফেংশুই মতে এমন কিছু জিনিস রয়েছে যা কিনা বাড়িতে রাখলে শুভ ফল পাওয়া যেতে পারে। এইসব জিনিস আবার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কাটাতে সাহায্য করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কারোর বাড়িতে রয়েছে লাফিং বুদ্ধ আবার কারোর বাড়িতে রয়েছে ছুটন্ত ঘোড়ার ফটো। তেমনই নাকি উটের মূর্তি রাখলে বাড়িতে নানান সুপ্রভাব পড়তে দেখা যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক বাড়িতে উটের মূর্তি রাখলে কেমন ফলাফল পাওয়া যেতে পারে-
বাড়িতে উটের মূর্তি রাখার সঠিক স্থান:
বাস্তুশাস্ত্র বলছে, বাড়িতে উটের মূর্তি বা ছবি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। উট প্রতিকূল পরিবেশেও লড়াই করে টিকে থাকার ক্ষমতা রাখে, তাই এটি ধৈর্য ও সাফল্যের প্রতীক। বাড়িতে উটের মূর্তি রাখার আদর্শ স্থান উত্তর-পশ্চিম দিক। উটের মূর্তি ড্রইং রুমে বা লিভিং রুমে রাখা যেতে পারে।
বাড়িতে উটের মূর্তি রাখার নিয়ম:
১) বাস্তুশাস্ত্র অনুসারে শোয়ার ঘরে কখনই উটের মূর্তি রাখা উচিত নয়। এছাড়াও, সিঁড়ির নীচে, মেঝের উপর, বাথরুমের কাছে ভুলেও উটের মূর্তি রাখা যাবে না।
২) বাস্তু মতে, সাধারণত জোড়া উট (এক জোড়া উট) রাখা বেশি ফলদায়ক বলে মনে করা হয়। এতে মানুষের ব্যবসা ও জীবনে উন্নতি আসে।
৩) বাড়িতে তামা বা পেতলের তৈরি উট রাখা যেতে পারে।
৪) খেয়াল রাখতে হবে, উটের মুখ যেন বাড়ির মূল দরজার দিকে যেন না ঘোরানো থাকে। উটের মুখ যেন বাড়ির ভেতর দিকে ঘোরানো থাকে।
৫) উটের মূর্তি কেনার সময় তার দৈর্ঘ ভালো করে দেখে নিতে হবে। খুব বেশি বড় বা খুব বেশি ছোট উটের মূর্তি রাখা যাবে না।
উটের মূর্তি রাখার উপকারিতা:
বাড়িতে উটের মূর্তি রাখলে সংসারে সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পায়। অন্যদিকে, আবার কারোর কেরিয়ারে কোনও সমস্যায় হলে তা থেকে যুক্তি পাওয়া যেতে পারে। এছাড়া, জীবনের নানা বাঁধা কেটে যেতে দেখা যায়।