Calcutta Television Network

দোল পূর্ণিমায় গ্রহণ! কার জীবনে নামছে বিপদের কালো মেঘ?

দোল পূর্ণিমায় গ্রহণ! কার জীবনে নামছে বিপদের কালো মেঘ?

21 February 2026 , 04:37:05 pm

ফাল্গুনের রঙিন আবহে দোল উৎসব মানেই আনন্দ আর উচ্ছ্বাস। কিন্তু এ বছর ৩ মার্চের পূর্ণিমা ঘিরে জ্যোতিষমহলে অন্যরকম আলোড়ন। কারণ, এই দিন ঘটতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। জ্যোতিষ মতে, চন্দ্রের এই গ্রহণের প্রভাব কমবেশি সব রাশির জীবনেই পড়বে। তবে বিশেষ করে তিনটি রাশির জাতকদের জন্য সময়টা হতে পারে বেশ চ্যালেঞ্জিং।

কর্কট (Cancer)

কর্কট রাশির অধিপতি চাঁদ। তাই চন্দ্রগ্রহণের সরাসরি প্রভাব পড়তে পারে এদের উপর। আর্থিক দিক থেকে টালমাটাল পরিস্থিতি তৈরি হতে পারে। অকারণ খরচ বেড়ে যাবে, জমা টাকা জলের মতো খরচ হয়ে যেতে পারে। হঠাৎ বিনিয়োগ করলে বড় ক্ষতির আশঙ্কা। মানসিক অস্থিরতা ও উদ্বেগ বাড়তে পারে। এই সময় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় ভাবা জরুরি।

কন্যা (Virgo)

কন্যা রাশির জাতকদের জন্য সময়টা সতর্ক থাকার। খরচ বাড়বে, সঙ্গে কাজের জায়গায় চ্যালেঞ্জও দেখা দিতে পারে। অফিস রাজনীতি বা সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। দুর্ঘটনা বা শারীরিক সমস্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই স্বাস্থ্য ও কাজ- দুই দিকেই সতর্কতা জরুরি। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

মীন (Pisces)

মীন রাশির ক্ষেত্রে শত্রুপক্ষ সক্রিয় হতে পারে। ছোটখাটো ঝগড়া, বিতর্ক বা পারিবারিক অশান্তি মাথাচাড়া দিতে পারে। অর্থনৈতিক পরিকল্পনায় গাফিলতি করলে সমস্যায় পড়তে পারেন। অহেতুক খরচ কমান, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকুন।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN