শিবরাত্রি আসন্ন। ভক্তদের বিশ্বাস, এই পবিত্র তিথিতে অনেকের জীবনে শুভ পরিবর্তনের সূচনা হয়। তার মধ্যেই ফের আলোচনায় উঠে এসেছে ফরাসি মিস্টিক নস্ট্রাদামুসের ২০২৬ সাল সম্পর্কিত ভবিষ্যদ্বাণী। তবে তাঁর ভবিষ্যদ্বাণী যেমন আশার কথা বলে, তেমনই সতর্কবার্তাও দেয়।
নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বজুড়ে অস্থিরতা বাড়তে পারে। দেশ-দেশান্তরে যুদ্ধ, নৌ-সংঘাত, এমনকি পরমাণু উত্তেজনার আশঙ্কার কথাও উল্লেখ রয়েছে। ধর্মীয় বিভাজন, প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যসংকট এবং অর্থনৈতিক মন্দার সম্ভাবনার ইঙ্গিতও পাওয়া যায় তাঁর সাংকেতিক লেখায়।
তবে কৌতূহল বাড়ায় আর একটি প্রশ্ন- ২০২৬ সালে কারা হবেন কোটিপতি? এ বিষয়ে নস্ট্রাদামুস সরাসরি কিছু না বললেও, তাঁর সাংকেতিক বার্তা বিশ্লেষণ করে আধুনিক জ্যোতিষীরা দুটি রাশিকে বিশেষভাবে সৌভাগ্যবান বলে মনে করছেন... বৃষ (Taurus) এবং তুলা (Libra)।
জ্যোতিষ ব্যাখ্যা অনুযায়ী, বৃষ রাশির জাতকদের জন্য ২০২৬ সাল হঠাৎ অর্থলাভের সম্ভাবনা বয়ে আনতে পারে। লটারি, বিনিয়োগ বা অপ্রত্যাশিত কোনও উৎস থেকে বড় অঙ্কের অর্থ হাতে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। এতে তাঁদের আর্থিক অবস্থার বড় পরিবর্তন ঘটতে পারে।
অন্যদিকে তুলা রাশির জাতকদের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক ও আর্থিক সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত তাঁদের সাফল্য ও সমৃদ্ধির পথে এগিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। পরিকল্পিত বিনিয়োগ বা নতুন উদ্যোগে সাফল্যের সম্ভাবনাও উজ্জ্বল।
তবে বিশেষজ্ঞদের মতে, নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণী অধিকাংশই রূপক ও ব্যাখ্যানির্ভর। তাই একে চূড়ান্ত সত্য বলে ধরে নেওয়ার আগে বাস্তব পরিস্থিতি ও ব্যক্তিগত পরিশ্রমের গুরুত্বও সমানভাবে বিবেচ্য।