পূর্বপুরুষেরা গত হলে এমন অনেক বাড়ি আছে যেখানে তাঁদের ছবি দেওয়ালে টাঙিয়ে রাখতে দেখা যাবে। তবে, বাস্তুশাস্ত্র বলছে এই ছবি টাঙিয়ে রাখাই হোক বা রান্নাঘরের যেকোনো জিনিস, সবকিছু রাখার জন্য নির্দিষ্ট কারণ রয়েছে। এমনকি, কোন জিনিস কোনদিকে রাখা যাবে তাও বলা আছে বাস্তুশাস্ত্রে। কারণ, সব জিনিসেই শুভ-অশুভ বলে একটা ব্যাপার আছে। প্রসঙ্গত, আমরা যাঁদের ছবি দেওয়ালেই টাঙিয়ে রাখি অর্থাৎ যাঁরা আমাদের ছেড়ে চলে গেছেন তাঁদের ছবি ঘরে রাখার ওপরেও অনেক কিছু নির্ভর করে। এমনকি, তাঁদের ছবি ভুল দিকে রাখলে নাকি ভাগ্যে অমানিশা লাগতে পারে। চলুন, তাহলে জেনে নেওয়া যাক বাড়ির কোন দিকে মৃত ব্যাক্তির ছবি রাখা উচিত-
১) দক্ষিণ দিক: বাস্তু মতে, দক্ষিণ দিককে পিতৃপুরুষদের দিক বা যম দেবতার দিক মনে করা হয়। তাই এই দিকের দেওয়ালে ছবি রাখা সবচেয়ে শুভ।
২) দেওয়ালের পেরেকে ঝুলিয়ে বা টাঙিয়ে রাখা অশুভ বলে মনে করা হয়। দেওয়ালের বদলে কাঠের স্ট্যান্ড বা টেবিলের ওপর ফ্রেমবন্দি করে রাখা ভালো।
৩) পরিবারের জীবিত সদস্যদের ছবির পাশে বা একসঙ্গে পূর্বপুরুষের ছবি রাখা উচিত নয়। মনে করা হয় এতে জীবিতদের আয়ু কমে যেতে পারে।
৪) ছবির চারপাশের স্থান সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। অপরিষ্কার স্থানে পূর্বপুরুষের ছবি রাখলে অশুভ ফল হতে পারে।
৫) একসঙ্গে অনেক পূর্বপুরুষের ছবি না রেখে, শুধুমাত্র শ্রদ্ধেয় ও প্রধান ব্যক্তিদের ছবি রাখাই শ্রেয়।
৬) শোবার ঘরে মৃত ব্যক্তির ছবি রাখলে পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই, এই ঘরে মৃত ব্যাক্তির ছবি না রাখাই উচিত।