সোনা-রুপোর দাম আকাশছোঁয়া হলেও গয়নার প্রতি মানুষের আকর্ষণ কমেনি। তবে সোনার গগনচুম্বী দামের কারণে এখন অনেকেই ঝুঁকছেন রুপোর দিকে। শুধু সৌন্দর্য নয়, হিন্দুশাস্ত্র মতে রুপো এক অত্যন্ত শুভ ধাতু, যার সঙ্গে জড়িয়ে রয়েছে গ্রহ ও শক্তির বিশেষ যোগ। জ্যোতিষশাস্ত্র বলছে, কিছু নির্দিষ্ট রাশির ক্ষেত্রে রুপো ধারণ করলে জীবনে আসে ইতিবাচক পরিবর্তন। তবে ছোট্ট আংটি নয়... রুপোর চেন বা ব্রেসলেট পরলেই মিলবে আসল সুফল।
বৃষ রাশি
শুক্রের অধীন বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য রুপো অত্যন্ত শুভ। রুপোর চেন বা ব্রেসলেট পরলে এঁদের জীবনে শৃঙ্খলা ও স্থিতি আসে। বিলাসিতার প্রতি আকর্ষণ থাকলেও কাজের প্রতি আলস্য কেটে যায়। ব্যক্তিত্বে আসে আত্মবিশ্বাস ও পরিণত ভাব।
কর্কট রাশি
চাঁদের অধিপত্যে থাকা কর্কট রাশির সঙ্গে রুপোর যোগ অত্যন্ত গভীর। এই রাশির মানুষরা আবেগপ্রবণ হন। রুপোর ব্রেসলেট বা চেন পরলে আবেগের ভারসাম্য বজায় থাকে, মানসিক স্থিরতা বাড়ে এবং সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
মকর রাশি
শনির রাশি মকরের ক্ষেত্রে রুপো মানসিক শান্তি আনে। অহংকার ও কঠোর স্বভাব কিছুটা নরম হয়। রুপোর মোটা চেন বা ব্রেসলেট মকর রাশির জাতকদের আত্মসংযম ও ধৈর্য বাড়াতে সাহায্য করে, ফলে সম্পর্ক ও কর্মক্ষেত্র... দু’দিকেই উন্নতি হয়।
মীন রাশি
বাস্তববিমুখ মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে ভারসাম্য আনে রুপো। রুপোর চেন বা ব্রেসলেট পরলে কল্পনার জগৎ থেকে বাস্তবের মাটিতে পা রাখা সহজ হয়। জীবনের লক্ষ্য স্পষ্ট হয়, মানসিক স্থিতিও বাড়ে।