Calcutta Television Network

কুবেরের ধন বর্ষণ! সূর্যগ্রহণে লাভবান হবেন যাঁরা...

কুবেরের ধন বর্ষণ! সূর্যগ্রহণে লাভবান হবেন যাঁরা...

17 February 2026 , 02:45:54 pm

ফাল্গুন মাসের অমাবস্যা তিথিতে ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ ঘিরে জ্যোতিষ মহলে তুমুল আগ্রহ। কুম্ভ রাশিতে সংঘটিত এই গ্রহণ বহু রাশির জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারও জন্য এটি সৌভাগ্যের দরজা খুলে দেবে, আবার কারও জন্য সতর্কবার্তা বহন করছে।

বৃষ (Taurus) রাশির জাতকদের জন্য সময়টি অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে সাফল্য, সম্মান ও আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই বুদ্ধিমানের কাজ। 

সিংহ (Leo) রাশির জাতক-জাতিকারা বৃহস্পতির কৃপা পাবেন। সামান্য শারীরিক সমস্যা দেখা দিলেও বড় সাফল্য অর্জনের সম্ভাবনা প্রবল।

তুলা (Libra) রাশির জীবনে আবেগের প্রবল আলোড়ন তৈরি হতে পারে। বুধ ও শুক্রের যৌথ প্রভাবে এঁরা নতুন এনার্জি পাবেন এবং গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। ধর্মীয় বা আধ্যাত্মিক ঝোঁকও বাড়তে পারে। 

মীন (Pisces) রাশির ক্ষেত্রে শারীরিক অবনতি ও মানসিক চাপ থাকলেও ভাগ্য সহায় থাকবে। হঠাৎ অর্থলাভ বা অপ্রত্যাশিত সুযোগ-যেন কুবেরের ধনের ইঙ্গিত।

অন্যদিকে ধনু (Sagittarius) রাশির জন্য সময়টা খুব একটা অনুকূল নয়। স্বাস্থ্য ও সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে, যদিও সঙ্গীর সমর্থন ভরসা জোগাবে। 

মকর (Capricorn) রাশির জাতকদের সঞ্চিত অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পারিবারিক ক্ষেত্রে শুভ ঘটনা, এমনকি বিয়ের আলোচনাও শুরু হতে পারে।

কুম্ভ (Aquarius) রাশির জাতকদের ইমিউনিটি দুর্বল হতে পারে, তাই সতর্ক থাকা জরুরি। ভ্রমণযোগ রয়েছে এবং রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্রে সক্রিয় হওয়ার সুযোগও মিলতে পারে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN