হলুদ ভারতীয় যেকোনো রান্নার জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। হলুদ রান্না থেকে শুরু করে রূপচর্চায় প্রায় সবকিছুতেই ব্যবহার করা হয়ে থাকে। এদিকে আবার বাস্তুশাস্ত্র বলছে হিন্দু ধর্মের বিভিন্ন শুভ অনুষ্ঠানে হলুদের ব্যবহার করা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, কোন ভেস্তে যাওয়া কাজের জন্য হলুদ ব্যবহার করা হলে সেই কাজও সফল হতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ভাগ্য ফেরানোর জন্য হলুদকে কিভাবে ব্যবহার করা উচিত-
১)জ্যোতিষ শাস্ত্র মতে, বৃহস্পতিবার নারায়ণ পুজো হয়ে গেলে তার পরের দিন নিজের গলায় বা হাতে কাঁচা হলুদের টিকা লাগাতে পারেন। লাগাতে আর ভাবি যদি প্রতি বৃহস্পতিবার এক টুকরো কাঁচা হলুদ খাওয়া যেতে পারে তাহলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। অন্যদিকে আবার বৃহস্পতির রত্ন যেহেতু পোখরাজ তাই এই রত্ন ধারণ করলেও ভালো ফলাফল পাওয়া যেতে পারে। জানা যাচ্ছি দীর্ঘদিন কেউ অসুস্থ থাকলে বৃহস্পতিবার হলুদ দান করলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে।
২) জ্যোতিষশাস্ত্র বলছে, বাড়িতে কোন অশুভ শক্তির প্রভাব থাকলে বাড়ির সীমানার পাঁচিলে হলুদ দিয়ে রেখা বানানো যেতে পারে। এই নিয়ম মানলে বাড়িতে কোন নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। আবার, কেউ যদি খারাপ স্বপ্ন দেখে মন বিচলিত হলে রাতে ঘুমের সময় মাথার কাছে মূলী সুতোয় বাঁধা হলুদ রাখা যেতে পারে। এতে সমস্যার সমাধান হতে পারে। আবার, বাচ্চাদের কুনজর থেকে বাঁচাতে হলুদ খুব ভালো কাজ করে।
৩) বিয়েতে বাধা দূর করতে কপালে হলুদের তিলক পরা যেতে পারে। এর সঙ্গে প্রতি বৃহস্পতিবার গণেশের পায়ে হলুদ অর্পণ করলেও উপকার পাওয়া যেতে পারে। মনের মতো জীবনসঙ্গী পাওয়ার জন্য জলে এক চিমটে হলুদ মিশিয়ে ভোরবেলা সূর্যকে অর্ঘ্য দেওয়া যেতে পারে।