বর্তমানে, সোনার দাম আকাশছোঁয়া। তবে, ইদানিংকালে দেখা যাচ্ছে সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। কিন্তু, যতই দাম বাড়ুক না কেন মানুষের মধ্যে এই দুই ধাতু কেনার চাহিদা কমছে না। অপেক্ষাকৃতভাবে, সোনার থেকে রুপোর দাম কিছুটা হলেও সাধ্যের মধ্যে থাকায় রুপোর গয়না কেনার দিকেই ঝুঁকছেন। এই সূত্র ধরে বলা ভালো, হিন্দুশাস্ত্র বলছে রুপো শুভ ধাতু। অন্যদিকে, আবার জ্যোতিষশাস্ত্র বলছে রুপো ধারণ করলে নাকি অনেক মানুষের সুখের সময় শুরু হতে পারে। এই ধাতু নাকি আবার কিছু রাশির জীবনে খুব ভালো প্রভাব ফেলে। চলুন তাহলে জেনে নেওয়া যাক রুপো কোন কোন রাশির ভাগ্য বদলাতে পারে?
১) জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, বৃষ রাশির মানুষেরা রূপ ধারণ করলে শুভ ফল পেতে পারেন। বৃষের জাতক-জাতিকাদের রুপোর আংটি পরলে হবে না, চেন বা ব্রেসলেট পরতে হবে। এই রাশির মানুষেরা রুপো ধারণ করলে বৈভবের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। আবার, শরীরের আলস্য কাটিয়ে কাজের প্রতি ঝোঁক বৃদ্ধি করতে সাহায্য করে।
২) জ্যোতিষশাস্ত্র বলছে, চাঁদের সঙ্গে রুপোর সম্পর্ক রয়েছে। আর, অন্যদিকে কর্কট রাশির অধিপতি গ্রহ চাঁদ। তাই, খুব স্বাভাবিকভাবেই এই রাশির ব্যক্তিদের রুপোর গয়না পড়লে ভালো ফল লাভ করা যেতে পারে। এই রাশির মানুষেরা খুব আবেগ তাড়িত হওয়ায় কোথায় কতটা আবেগ প্রকাশ করতে হবে তা বুঝতে পারে না। তাই, রুপোর ব্রেসলেট বা চেন পরলে আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে সুবিধা হয়।
৩) রুপো আবার মকর রাশিদের জন্য খুব ভালো কাজ করে। রুপো মকরকে শান্ত রাখতে কার্যকরী হয়। এই রাশির মানুষদের মধ্যে অহং এত বেশি থাকে যে অপরকে ছোট করার প্রবণতা দেখা যায়। তবে, রুপো পড়লে সেই স্বভাব অনেকটাই কমতে দেখা যায়। এছাড়াও, মানসিক শান্তি লাভ করতে সাহায্য করে।
৪) মীন রাশির জাতক-জাতিকাদের জন্যও সুফল প্রদান করে রুপো। এই রাশির মানুষদের যদি রুপোর চেন বা ব্রেসলেট পরা সম্ভব না হয়, তাহলে রূপোর লকেটও পরা যেতে পারে। এই ধাতু আবার মীন রাশির ব্যাক্তিদের জীবনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।