Calcutta Television Network

ভালোবাসার দিনে ভুল উপহারেই বাড়তে পারে তিক্ততা! বাস্তু মেনে কোন জিনিসগুলো এড়িয়ে চলবেন?

ভালোবাসার দিনে ভুল উপহারেই বাড়তে পারে তিক্ততা! বাস্তু মেনে কোন জিনিসগুলো এড়িয়ে চলবেন?

14 February 2026 , 06:06:15 pm

ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালবাসার দিবসে প্রায় অনেকেই নিজের ভালোবাসার মানুষটাকে কিছু না কিছু উপহার দিয়ে থাকে। উপহার দেওয়া ছাড়াও এদিন মনের মানুষটার সঙ্গে নিজের মতন করে অনেকেই সময় কাটাতে চান। এই সূত্র ধরে বলা ভালো, বাস্তুশাস্ত্র বলছে, নিজের ভালোবাসার মানুষটাকে যে কোন জিনিসই উপহার হিসেবে দেওয়া যাবেনা। সঙ্গীকে যদি কোন উপহার দিতে হয় তাহলে এমন কিছু জিনিস দেওয়া উচিত যাতে সম্পর্কের কোন নেতিবাচক প্রভাব না পড়ে। কোন কোন জিনিস উপহার দিলে সম্পর্কে তিক্ততা বাড়তে পারে?

রুমাল বা তোয়ালে:

বাস্তুশাস্ত্রে মনে করা হয় যে, কাউকে রুমাল বা তোয়ালে উপহার দেওয়া অত্যন্ত অশুভ। এটি বিদায় বা দুঃখের প্রতীক হিসেবে ধরা হয়। এতে সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি বা বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হতে পারে।

ঘড়ি:

অনেকের কাছে এটি প্রিয় উপহার হলেও, বাস্তু মতে ঘড়ি উপহার দেওয়া মানে কারো সময়ের ওপর প্রভাব ফেলে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ঘড়ি উপহার দিলে সম্পর্কের স্বাভাবিক গতি থমকে যেতে পারে এবং সম্পর্কে দূরত্বের সৃষ্টি হতে পারে।

কালো রঙের কোনো বস্তু:

কালো রং অনেক সময় অশুভ শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। সম্পর্কের শুরুর দিকে বা বিশেষ দিনে সঙ্গীকে গাঢ় কালো রঙের পোশাক বা বস্তু উপহার না দেওয়াই ভালো। এটি সম্পর্কে মানসিক অবসাদ বা নেতিবাচকতা তৈরি করতে পারে।

জুতো:

বাস্তু মতে, জুতো উপহার দেওয়া মানে সেই মানুষকে নিজের জীবন থেকে দূরে ঠেলে দেওয়া। এটি সম্পর্কের বন্ধনকে আলগা করে দেয় বলে বিশ্বাস করা হয়।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN