Calcutta Television Network

২০২৬-এ সৌভাগ্য ফেরাতে চান? বছরের প্রথম দিনে ভুলেও করবেন না এই ৫টি কাজ!

২০২৬-এ সৌভাগ্য ফেরাতে চান? বছরের প্রথম দিনে ভুলেও করবেন না এই ৫টি কাজ!

30 December 2025 , 07:19:16 pm

নতুন বছর মানেই নতুন রেজুলেশন। অনেক ক্ষেত্রে দেখা গেছে, নতুন বছর পড়ার আগেই এমন বহু মানুষ রয়েছেন যারা আগামী বছর কি করবেন কিংবা কি করবেন না তা আগে থেকেই পরিকল্পনা করে রাখেন। তবে সেই বছরে গিয়ে কতটা সেটা মানা হল কিংবা না হল সেটা হয়ে ওঠে পরের বিষয়। মাঝখানে আর মাত্র একটা দিন বাকি, আর তারপরেই শুধু শুরু হতে চলেছে নতুন বছর। তবে, ২০২৬ কেমন কাটতে চলেছে তা নিয়ে ইতিমধ্যে অনেকের অনেকের মনে নানা প্রশ্নের উঁকিঝুঁকি মারছে। তাই এমন সময়তেই বাস্তুশাস্ত্র বলছেন বছর শুরু হওয়ার প্রথম দিনটাতে এমন কিছু কাজ করা উচিত নয়, যাতে কিনা সারা বছর দুঃখ কিংবা কষ্টকে অজান্তে আহবান জানিয়ে ফেলবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক ১ জানুয়ারি কোন কোন কাজ ভুলেও করা একেবারে উচিত নয়-

ধার-বাকি বা ঋণ নেওয়া-দেওয়া:

বছরের প্রথম দিনে কাউকে টাকা ধার দেবেন না বা নিজে কারও কাছ থেকে ঋণ নেবেন না। বাস্তু মতে, বছরের শুরুতে টাকা বেরিয়ে গেলে সারা বছর আর্থিক টানাপোড়েন লেগেই থাকে।

ঝগড়া বা কটু কথা বলা:

এই দিনটিতে বাড়িতে অশান্তি বা কারও সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। তিক্ততা দিয়ে বছর শুরু করলে সারা বছর মানসিক অস্থিরতা এবং নেতিবাচক শক্তি আপনাকে ঘিরে থাকবে। বড়দের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করা শুভ।

ঘর অন্ধকার রাখা বা কান্নাকাটি:

চেষ্টা করুন পুরো বাড়ি আলোকিত করে রাখতে। অন্ধকার বা মনমরা ভাব নেতিবাচকতা ডেকে আনে। বছরের প্রথম দিনে কান্নাকাটি বা বিষণ্ণ থাকা অমঙ্গলজনক বলে মনে করা হয়।

ঘরবাড়ি নোংরা রাখা বা পুরনো আবর্জনা:

বাস্তু মতে, ১ জানুয়ারি ঘরবাড়ি এবং প্রবেশপথ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ভাঙা কাঁচ, পুরনো ছেঁড়া কাপড় বা বাতিল ইলেকট্রনিক্স জিনিস ওইদিন ঘরে রাখবেন না। এগুলো ইতিবাচক শক্তির (পজিটিভ এনার্জি) প্রবাহে বাধা দেয়।

পোশাক:

বাস্তু অনুসারে, বছরের প্রথম দিনে কালো রঙের পোশাক পরা কিংবা ছেঁড়া, পুরোনো পোশাক পড়া একেবারে উচিত নয়। এতে নেতিবাচক শক্তি আকর্ষিত হয়। এর ফলে, জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN