Calcutta Television Network

জীবনে উন্নতি চান? ২০২৬ সাল আসার আগেই বাড়ি থেকে বিদায় করুন এই ৫ অশুভ জিনিস!

জীবনে উন্নতি চান? ২০২৬ সাল আসার আগেই বাড়ি থেকে বিদায় করুন এই ৫ অশুভ জিনিস!

9 December 2025 , 04:52:35 pm

আর মাত্র কয়েকটা সপ্তাহ বাকি, তারপরেই শুরু হতে চলেছে নতুন বছর। ইতিমধ্যেই ২০২৬ সালে কে কী করবে তা নিয়ে ভাবনা যুদ্ধ শুরু হয়ে গেছে অনেকের মধ্যে। কেউ বিয়ে করার প্ল্যানিং করছে তো কেউ ভালো চাকরি পাওয়ার প্রতিজ্ঞা করছেন। এ প্রসঙ্গ ধরে বলা হল, এক্ষেত্রে জ্যোতিষ শাস্ত্র বলছেন আমাদের বাড়িতে এমন অনেক কিছু অপ্রিয় বা অযাচিত জিনিস রয়েছে যা কিনা এই পুরনো বছরে ফেলে দিলেই আগামী দিনে পজিটিভ ভাবনাচিন্তা নিয়ে এগোনো যাবে। আবার আমাদের ঘরে কি রাখছি বা না রাখছি তার ওপরেও নির্ভর করে বাড়িতে কোন শক্তি বিরাজ করবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক নতুন বছর শুরু হওয়ার আগেই বাড়ি থেকে কোন কোন জিনিস সরালে বদলাতে পারবে আপনার ভাগ্য-

ভাঙা বা ত্রুটিপূর্ণ জিনিস:

ভাঙা আয়না বা কাঁচ অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এটি নেতিবাচকতা এবং দুর্ভাগ্যের প্রতীক। যত তাড়াতাড়ি সম্ভব এগুলো বাড়ি থেকে সরিয়ে দিন। বাড়িতে ভাঙা বা চিড় ধরা বাসন বা কাঁচের জিনিস রাখবেন না। এগুলো আর্থিক ক্ষতির কারণ হতে পারে। 

বন্ধ হয়ে যাওয়া বা নষ্ট ইলেকট্রনিক্স:

বাড়িতে বন্ধ বা খারাপ ঘড়ি রাখা অশুভ। এটি জীবনের অগ্রগতিতে বাধা সৃষ্টি করে বলে বিশ্বাস করা হয়। হয় ঘড়ি সারিয়ে নিন, নয়তো সরিয়ে ফেলুন। দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে থাকা টিভি, ফ্রিজ, ফ্যান বা অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম দ্রুত বাড়ি থেকে সরিয়ে দিন। এগুলো নেতিবাচক শক্তি আকর্ষণ করে।

পুরোনো সংবাদপত্র ও ম্যাগাজিন: 

দীর্ঘদিন ধরে জমিয়ে রাখা পুরোনো সংবাদপত্র, ম্যাগাজিন বা অপ্রয়োজনীয় কাগজপত্রের স্তূপ নেতিবাচক শক্তিকে ধরে রাখে। এগুলো ফেলে দিন বা পুনর্ব্যবহার করুন।

নতুন বছর শুরুর আগে ঘর থেকে এই জিনিসগুলো সরিয়ে ফেললে বাড়ির বাস্তু দোষ দূর হয় এবং দেবী লক্ষ্মীর আগমন সহজ হয়। এটি কেবল সৌভাগ্যই নয়, মানসিক শান্তি এবং সুশৃঙ্খল পরিবেশও নিশ্চিত করে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN