গৃহপ্রবেশ মানে অনেকের কাছেই জীবনের একটা নতুন পথ চলার শুরু। আর, এই নতুন পথচলাতে অনেকেই নতুন বাড়িতে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকেন। এর ফলে খুব স্বাভাবিকভাবেই আমন্ত্রিত অতিথিরা, বাড়ির সদস্যদের উদ্দেশ্যে কিছু না কিছু উপহার দিয়েই থাকে। এমন সময় বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে যদি কিছু নির্দিষ্ট উপহার দেওয়া যায় তাহলে বাড়ির শুভশক্তির প্রভাব বাড়ে। চলুন তাহলে জেনে নেয়া যাক বাস্তু মতে গৃহপ্রবেশে এমন কোন কোন জিনিস দেওয়া উচিত যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়?
রুপোর মুদ্রা বা অলঙ্কার:
রুপোকে অত্যন্ত শুভ ধাতু মনে করা হয়। বাস্তু মতে, রুপো সমৃদ্ধি এবং শান্তির প্রতীক। ছোট রুপোর কয়েন বা ছোট কোনো গয়না উপহার দিলে গৃহকর্তার ভাগ্য সুপ্রসন্ন হয়।
মিষ্টি বা ফল:
খালি মুখে কাউকে ফেরানো অশুভ। তাই, আমন্ত্রিত অতিথিদের মিষ্টিমুখ করানো এবং ফিরতি উপহার হিসেবে মিষ্টি বা টাটকা ফল দেওয়া অত্যন্ত জরুরি। এটি সম্পর্কের মাধুর্য বজায় রাখে।
গাছ বা চারাগাছ:
ইনডোর প্ল্যান্ট যেমন—মানিপ্ল্যান্ট, ব্যাম্বু প্ল্যান্ট বা ছোট তুলসী গাছ দেওয়া খুব শুভ। এটি ঘরে অক্সিজেন বাড়ায় এবং ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়।
শস্য বা চাল:
প্রাচীন রীতি অনুযায়ী, নতুন ঘরের খুশিতে এক ছোট থলিতে চাল বা তিল উপহার দেওয়া হয়। এটি অন্নপূর্ণার আশীর্বাদ হিসেবে গণ্য করা হয়, যাতে ঘরে কখনও অন্নের অভাব না হয়।
নুন:
বাস্তুশাস্ত্র মতে, নুন নেতিবাচক শক্তি শোষণ করতে সাহায্য করে। তাই, কেউ যদি উপহার হিসাবে নুন দেয় তাহলে বাড়িকে কুদৃষ্টি ও অশুভ শক্তি থেকে রক্ষা করতে সাহায্য করে।