জাতকের কুষ্টি বা হরোস্কোপে কালের চক্রে বিভিন্ন গ্রহরা বিভিন্ন স্থানে অবস্থান করে। কখনও তারা শুভ যোগ সৃষ্টি করে শুভ ফল দেয়। আবার অশুভ যোগ সৃষ্টি করে অশুভ ফল দেয। কখনও গ্রহরা রাজযোগ সৃষ্টি করে রাজ সম্মান দেয়। তেমনি দুর্যোগ সৃষ্টি করে রাজ দন্ড দেয়। কোন গ্রহ কোথায় কোথায় বসলে রাজ যোগ সৃষ্টি করে? আজ জানব সেই বিষয়ে।
মঙ্গল গ্রহ দ্বারা রাজ যোগ কিভাবে সৃষ্টি হয়? মঙ্গল গ্রহ তুঙ্গী হলে, স্বক্ষেত্রে থাকলে, শুভ গ্রহের সঙ্গে যুক্ত হলে কিংবা শুভ বা মিত্রগ্রহ দৃষ্ট হলে রাজ যোগের ফল প্রদান করে। এর ফলে জাতক প্রকৃত সম্মানের অধিকারী হয়ে পরম সুখে দিনাতিপাত করতে থাকে।মকর রাশির ঘর হল মঙ্গলের তুঙ্গী ক্ষেত্র । মঙ্গল গ্রহ মকরে থাকলে এবং বিশেষ কোন প্রতিবন্ধকতা না থাকলে জাতক প্রভুত পরিমানে ভূ-সম্পত্তির মালিক হয়ে থাকেন। এমন কী একাধিক ঘরবাড়ি, জায়গা জমি থেকে প্রচুর আয়ের ব্য়বস্থা হয়ে থাকে।মঙ্গল তুঙ্গী হলে জাতক ভৌগলিক ও রসায়ণ শাস্ত্রে বিশেষ জ্ঞানী হন। সেনা বাহিনী, পুলিশ প্রশাসনিক পদে, ভূমি ও ভূমি-রাজস্ববিভাগে চাকরী করার সুযোগ পান। তৃতীয় ঘরে মঙ্গল তুঙ্গী হলে জাতক খুব সাহসী হন এবং শৈল্য় চিকিৎসায় পারদর্শী হন ও খ্যাতি লাভকরেন। বৃহস্পতি মঙ্গল যুক্ত বা দৃষ্ট হলে জাতক কুটনৈতিক হয়ে দেশের প্রতিনিধিত্ব করে থাকেন। মঙ্গল বৃহস্পতি যোগে জাতক বড় মাপের রাজনৈতিক নেতা বা মন্ত্রী হতে পারেন। মঙ্গল চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে লক্ষ্মী যোগ সৃষ্টি করে। জাতক এই যোগে বিরাট ধনশালী হন।
মঙ্গল সাধারণতঃ তৃতীয়, ষষ্ঠ, দশম ও একাদশে ভালো ফল দেয়।