শীতকাল মানে কমবেশি সকলেরই ত্বক শুষ্ক হয়ে যাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। কারোর কারোর ক্ষেত্রে টক এতটাই রুক্ষ হয়ে যায় যে বারবার ক্রিম কিংবা তেল মাখলেও খুব একটা ফল প্রদান করে না। শুষ্ক ত্বক খুব স্বাভাবিকভাবেই ঠোট ফাটার মতন সমস্যা দেখতে পাওয়া যায়। এমনকি কিছু কিছু সময় ঠোঁট এতটা পরিমাণে ফেটে যায় যে রক্ত বেরিয়ে যায়। সেই সময় আমরা স্বভাববসত জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিই। তবে জিভ দিতে ঠোঁট ভিজিয়ে নেওয়াটা একেবারেই সাময়িক ব্যাপার। চলুন জেনে নেওয়া যাক ঠোঁটকি অতিরিক্ত রুক্ষ হওয়ার থেকে বাঁচাতে গেলে কি কি করা উচিত?
রাতে ঘুমানোর আগে অবশ্যই একটি ভালো লিপ বাম, ভ্যাসলিন বা বোরোলিন বেশি পরিমাণে ব্যবহার করুন।
হাতে অল্প অলিভ অয়েল নিয়ে রাতে শোয়ার আগে হালকা হাতে ম্যাসাজ করলে উপকার পাওয়া যেতে পারে।
যখনই ঠোঁট শুকিয়ে যায়, জিভ দিয়ে ভেজানোর প্রবণতা দেখা যায়। কিন্তু লালা শুকিয়ে যাওয়ার সময় ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতাও নিয়ে যায়, ফলে ঠোঁট আরও বেশি শুষ্ক হয়ে ওঠে। তাই, ঠোঁট চাটা বন্ধ করতে হবে।
শরীর ডিহাইড্রেশন থাকলে ঠোঁট দ্রুত শুকিয়ে যায়। তাই শীতকালেও প্রচুর পরিমাণে জল পান করুন।
১ চামচ মধু ও ১ চামচ গ্লিসারিন মিশিয়ে রাতে ঠোঁটে লাগান। এটি ঠোঁটকে নরম রাখে এবং ফাটা ঠোঁট দ্রুত সারায়।