মহাকাশ থেকেই জানা যাবে মাটির তলায় জলের পরিমান। এমনই যুগান্তকারী আবিষ্কারের দোরগোড়ায় দাড়িয়ে নাসা। এই কাজটি পরীক্ষার স্তরে থাকলেও এর সফলতা নিয়ে আশাবাদী নাসার বিজ্ঞানীরা। মার্কিন মহাকাশ গবেষণার বিজ্ঞানীরা এমন একটা ব়্যাডার তৈরি করে ফেলেছেন যেটি মাটির নিচের ২৫ কিলোমিটার পর্ষন্ত অংশে জলের হদিশ দিতে পারবে। ব়্যাডারটি সরাসরি কাজ করবে স্যাটেলাইট থেকে। সম্প্রতি ক্যালিফোর্নিয়াতে পরীক্ষা,নিরীক্ষা করে বিষয়টি নিয়ে নিশ্চিত হয়েছেন নাসার বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের দাবি ব়্যাডারটির মাধ্যমে সহজেই ধরা পড়বে ভূগর্ভস্থ্য জলের পরিমান। জলের স্তর কম থাকলে যেমন দেখা যাবে তেমনি জলের স্তর বেশি থাকলেও তা ধরা পড়বে ব়্যাডারের যান্ত্রিক চোখে। নাসার এই আবিষ্কার আগামীদিনে বিশ্বজুড়ে নতুন জোয়ার আনবে বলেই দাবি বিজ্ঞানীদের। মাটির নিচে কত পরিমান জল আছে জানতে পারলে তা নিয়ে আগাম পরিকল্পনাও করতে পারবেন বিজ্ঞানীরা। এমনিতেই ভূগর্ভস্থ জলের পরিমান যে হারে কমছে তাতে অদুর ভবিষ্যতে কয়েকটি দেশে ভূমি ধসের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। বেশ কয়েকটি দেশে দেখা দিতে পারে খরাও। আগাম জানা থাকলে তা মোকাবিলা করা সহজ হবে মানুষের পক্ষে।