Calcutta Television Network

ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছে ‘Halo Lips’! এই স্টাইলে ঠোঁট রাঙালেই নজর কাড়বেন মুহূর্তে...

ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছে ‘Halo Lips’! এই স্টাইলে ঠোঁট রাঙালেই নজর কাড়বেন মুহূর্তে...

6 January 2026 , 03:13:31 pm

অফিস হোক বা পার্টি, সাজগোজের শেষ টাচটা কিন্তু লিপস্টিকেই সম্পূর্ণ হয়-এ কথা মানবেন প্রায় সকলেই। হাতে সময় কম থাকলেও ঠোঁট একটু রাঙালেই মুখে আলাদা উজ্জ্বলতা আসে। কিন্তু একই ধরনের লিপস্টিক লুক বারবার করতে করতে কি একঘেয়ে লাগছে? যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তবে ফ্যাশনের নতুন ট্রেন্ড ‘Halo Lips’ হতে পারে আপনার জন্য একেবারে পারফেক্ট সমাধান।


সম্প্রতি সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে এই নতুন লিপ মেকআপ স্টাইল। আমেরিকার জনপ্রিয় রূপটান শিল্পী ও বিখ্যাত বিউটি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা হুডা কাত্তান ‘Halo Lips’-এর একটি ভিডিও শেয়ার করেন। ধাপে ধাপে ঠোঁট সাজানোর সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একটাই মত-এই লুক একদিকে যেমন আধুনিক, তেমনই ঠোঁটকে দেখায় আরও ভরাট ও আকর্ষণীয়।


‘Halo Lips’-এর মূল আকর্ষণ হল আলো-ছায়ার খেলা। সঠিক শেডের ব্যবহারেই ঠোঁট দেখায় পাউটি ও ডাইমেনশনাল। এই লুক পেতে খুব বেশি প্রোডাক্টও লাগে না-লিপস্টিক, লিপ লাইনার, ব্রোঞ্জার আর সামান্য লিপ গ্লস হলেই যথেষ্ট।


প্রথমে মুখে ফেস পাউডার লাগিয়ে নিন, বিশেষ করে ঠোঁটের চারপাশে। এরপর একটি নরম ব্রাশ দিয়ে ব্রাউন ক্রিম ব্রোঞ্জার ব্যবহার করে ঠোঁটের আউটলাইন হালকা করে কন্টুর করুন। উপরের ঠোঁটের মাঝখানের ‘V’ অংশটি একটু বেশি শেপ দিন, যাতে ঠোঁট উঁচু দেখায়।


এবার উপরের ঠোঁটে হালকা শেডের লিপস্টিক এবং নিচের ঠোঁটে তুলনামূলক গাঢ় রঙ ব্যবহার করুন। শেষে উপরের ঠোঁটে অল্প লিপ গ্লস লাগালেই তৈরি ‘Halo Effect’।