Calcutta Television Network

কলকাতা বিশ্ববিদ্যালয়ে MBA ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ তারিখ কবে?

কলকাতা বিশ্ববিদ্যালয়ে MBA ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ তারিখ কবে?

19 May 2026 , 11:12:18 am

ম্যানেজমেন্ট পড়ুয়ারদের জন্য বড় সুযোগ নিয়ে এল University of Calcutta। ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে এমবিএ কোর্সে ভর্তির প্রক্রিয়া। তবে এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর 'মাল্টিপল এক্সিট অপশন'। অর্থাৎ, দু'বছরের এমবিএ কোর্স হলেও কোনও পড়ুয়া চাইলে এক বছর সম্পূর্ণ করার পর কোর্স থেকে বেরিয়ে যেতে পারবেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা প্রদান করবে বিশ্ববিদ্যালয়। 

বিশ্ববিদ্যালয়ের বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ পরিচালিত এই কোর্সে ভর্তির জন্য প্রার্থীদের অবশ্যই Common Admission Test (CAT) অথবা Management Aptitude Test (MAT)-এ উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, মেডিক্যাল সায়েন্সেস বা সমতুল্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যিক। 

ভর্তি প্রক্রিয়ায় শুধুমাত্র লিখিত পরীক্ষার নম্বর নয়, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, ক্যাট বা ম্যাট স্কোর, গ্রুপ ডিসকাশন (GD), পার্সোনাল ইন্টারভিউ (PI) এবং পেশাদারি অভিজ্ঞতাকেও গুরুত্ব দেওয়া হবে। ফলে শুধুমাত্র পরীক্ষার ফল নয়, সামগ্রিক দক্ষতার উপর ভিত্তি করেই নির্বাচন করা হবে যোগ্য প্রার্থীদের। 

আবেদন করতে হলে পড়ুয়াদের যেতে হবে University of Calcutta Official Website-এ। বিশ্ববিদ্যালয়ের হোমপেজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য জানা যাবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদনমূল্য ধার্য হয়েছে ১৫০০ টাকা এবং অসংরক্ষিত প্রার্থীদের জন্য ৭৫০ টাকা। 

আগামী ১৯ জুন আবেদন জমা দেওয়ার শেষ দিন। ২৬ ও ২৭ জুন অনুষ্ঠিত হবে ইন্টারভিউ পর্ব। উচ্চশিক্ষা ও কর্পোরেট কেরিয়ারে এগোতে আগ্রহীদের কাছে এই কোর্স হতে পারে নতুন সম্ভাবনার দরজা। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN