Calcutta Television Network

নেট-সেট থেকে WBCS! পরীক্ষার প্রস্তুতির বিশেষ কোর্স চালু করল রবীন্দ্রভারতী

নেট-সেট থেকে WBCS! পরীক্ষার প্রস্তুতির বিশেষ কোর্স চালু করল রবীন্দ্রভারতী

22 May 2026 , 04:24:46 pm

সরকারি চাকরি কিংবা কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার স্বপ্ন দেখছেন? তাহলে বড় সুযোগ নিয়ে এল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। নেট, সেট এবং WBCS পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই শুরু হয়েছে ভর্তির আবেদন প্রক্রিয়া।

বর্তমানে UGC NET পরীক্ষার আবেদন চলছে, যার শেষ দিন ২৩ মে। এর মধ্যেই পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে নেট এবং সেটের প্রথম পত্রের জন্য চার মাসের প্রশিক্ষণ কোর্স শুরু করছে বিশ্ববিদ্যালয়। প্রতি শনি ও রবিবার ক্লাস নেওয়া হবে। কোর্স ফি ধার্য করা হয়েছে ৬ হাজার টাকা।

এই কোর্সে ভর্তি হতে গেলে প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর পাশ হতে হবে।

শুধু নেট বা সেট নয়, সরকারি প্রশাসনিক চাকরির প্রস্তুতিতেও জোর দিচ্ছে প্রতিষ্ঠান। ‘ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস (ডব্লিউবিসিএস) উইথ কম্বাইন্ড এগ্‌জামিনেশন’ নামে এক বছরের বিশেষ কোর্সও শুরু হয়েছে। এই কোর্সে সপ্তাহে তিন থেকে চার দিন ক্লাস হবে। কোর্স ফি রাখা হয়েছে ১৮,৫০০ টাকা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আসনসংখ্যা সীমিত। ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। তাই আগ্রহীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আবেদন করতে হলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।

তারপর আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি ও আবেদনমূল্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় জমা দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের কার্যালয় বা বিজ্ঞপ্তিতে দেওয়া ফোন নম্বরেও যোগাযোগ করা যেতে পারে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN