Calcutta Television Network

রবিবার ডব্লিউবিজেইই পরীক্ষা! এই নিয়মগুলি না মানলেই বাতিল হতে পারে পরীক্ষা

রবিবার ডব্লিউবিজেইই পরীক্ষা! এই নিয়মগুলি না মানলেই বাতিল হতে পারে পরীক্ষা

23 May 2026 , 02:53:41 pm

ইঞ্জিনিয়ারিং কিংবা ফার্মাসিতে ভর্তির স্বপ্ন নিয়ে রবিবার পরীক্ষাকেন্দ্রে বসতে চলেছেন হাজার হাজার পড়ুয়া। আগামী ২৪ মে অনুষ্ঠিত হতে চলেছে West Bengal Joint Entrance Examinations Board পরিচালিত ডব্লিউবিজেইই পরীক্ষা। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচারে স্নাতক স্তরে ভর্তি হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশিকা এটি।

এ বারও অফলাইনে ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম পত্রে অঙ্কের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। এরপর দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত হবে পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা। ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে বলেও জানিয়েছে বোর্ড।

তবে শুধু পড়াশোনা জানলেই হবে না, পরীক্ষার দিন বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলাও বাধ্যতামূলক। পরীক্ষার্থীদের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছতে হবে। সঙ্গে রাখতে হবে অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি, অনলাইনে আপলোড করা রঙিন ছবি এবং বৈধ পরিচয়পত্র যেমন আধার বা ভোটার কার্ড।

পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর বা কোনও ব্লুটুথ ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নির্ধারিত আসনে বসতে হবে এবং ওএমআর শিটে রোল নম্বর ও বুকলেট নম্বর অত্যন্ত সতর্কতার সঙ্গে লিখতে হবে।

বোর্ড আরও জানিয়েছে, কোনও রকম অসৎ কাজ বা অন্যের পরিচয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লে সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল করা হবে এবং প্রয়োজন হলে পুলিসের হাতেও তুলে দেওয়া হতে পারে। পরীক্ষা শেষ হওয়ার আগে কেন্দ্র ছাড়ার অনুমতিও মিলবে না। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি জানতে অফিসিয়াল ওয়েবসাইট WBJEE Board দেখে নিতে পারেন পরীক্ষার্থীরা।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN