বিশ্বকর্মা পুজো। এবারে যে কোনও পুজো অনেকটাই বেড়ে গেছে। গণেশ পুজোর রেশ কাটতে না কাটতেই শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। এই পুজো প্রতি বছর ১৭ সেপ্টেম্বর হয়ে থাকে তবে কয়েক বছর বাদে ১৮তে পরে। এ বছর যেমন। বিশ্বকর্মা হিন্দু শাস্ত্র মতে শিল্পাঞ্চলের পুজো। মেশিনের কাজ থাকলে পুজো হবেই। তবে দেশের বিভিন্ন কারিগরি কলেজেও এই পুজো হয়ে থাকে। যথা IEM গ্রুপের দুই বিশ্ববিদ্যালয়ে ধূমধাম করে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বিশ্বকর্মা পুজো হয়। UEM কলকাতা ও UEM জয়পুরে পুজোর আয়োজন হয়। প্রয়াত আচার্য অধ্যাপক ড. সত্যজিৎ চক্রবর্তী এই পুজো শুরু করেছিলেন, যা আজ এবছরেও হচ্ছে।
20 September 2026
•
11:58:58 am