×

Calcutta Television Network

বাণিজ্যে স্নাতকোত্তরের সুযোগ! কলকাতা বিশ্ববিদ্যালয়ে MCom ভর্তির আবেদন শুরু

বাণিজ্যে স্নাতকোত্তরের সুযোগ! কলকাতা বিশ্ববিদ্যালয়ে MCom ভর্তির আবেদন শুরু

26 May 2026 , 04:14:45 pm

উচ্চশিক্ষায় নতুন সুযোগ নিয়ে এল University of Calcutta। ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষে মাস্টার অফ কমার্স (MCom) কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয়। সম্প্রতি ফ্যাকাল্টি কাউন্সিল ফর পিজি স্টাডিজ় ইন কমার্স, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট-এর তরফে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একাধিক নামী কলেজে এই স্নাতকোত্তর কোর্সে পড়াশোনার সুযোগ মিলবে। এর মধ্যে রয়েছে গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজয়কৃষ্ণ গার্লস কলেজ, নব বালিগঞ্জ মহাবিদ্যালয়, নেতাজিনগর ডে কলেজ, শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ-সহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।

আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও নির্দিষ্ট কিছু যোগ্যতার উল্লেখ রয়েছে মূল বিজ্ঞপ্তিতে।

আগ্রহীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘নোটিশ’ বিভাগ থেকে আবেদন সংক্রান্ত তথ্য দেখতে পারবেন। সেই অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১ জুন।

আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। ওই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকার ভিত্তিতে ভর্তি করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উচ্চশিক্ষায় বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের কাছে এটি বড় সুযোগ বলেই মনে করছেন শিক্ষাবিদেরা। বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে অফিসিয়াল ওয়েবসাইট University of Calcutta দেখে নেওয়া যেতে পারে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN