Calcutta Television Network

লাইব্রেরি সায়েন্সে কেরিয়ার গড়তে চান? ভর্তি শুরু যাদবপুরে

লাইব্রেরি সায়েন্সে কেরিয়ার গড়তে চান? ভর্তি শুরু যাদবপুরে

19 May 2026 , 11:52:41 am

গ্রন্থাগার, তথ্যসংগ্রহ এবং জ্ঞানব্যবস্থাপনাকে পেশা হিসেবে বেছে নিতে চাইছেন? সেই স্বপ্নপূরণের সুযোগ এনে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের তরফে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য বিএলআইএসসি (Bachelor of Library and Information Science) কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।

বর্তমান ডিজিটাল যুগে লাইব্রেরি শুধুমাত্র বই রাখার জায়গা নয়, বরং তথ্য সংরক্ষণ ও গবেষণার গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে পড়াশোনার চাহিদাও ক্রমশ বাড়ছে। সেই কারণেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই কোর্স পড়ুয়াদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে।

কোর্সে আবেদনের জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক (অনার্স বা মেজর) উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি উচ্চমাধ্যমিক পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। তবে শুধুমাত্র এই যোগ্যতাই নয়, আবেদনকারীর দ্বাদশ, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ফলাফলও গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

বিশেষ সুবিধা পাবেন সেই সব পড়ুয়ারা, যাঁদের লাইব্রেরি সায়েন্স বিষয়ে পূর্ব অভিজ্ঞতা বা সার্টিফিকেট কোর্স রয়েছে। সংশ্লিষ্ট কোর্সে প্রাপ্ত নম্বরও ভর্তি প্রক্রিয়ায় অতিরিক্ত গুরুত্ব পাবে।

আবেদন করতে হলে পড়ুয়াদের যেতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করে অনলাইনেই সম্পূর্ণ করতে হবে আবেদন প্রক্রিয়া। আগামী ১ জুন আবেদন জমা দেওয়ার শেষ দিন।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN