বায়োটেকনোলজিতে উচ্চশিক্ষা বা গবেষণার স্বপ্ন দেখছেন? তাহলে গুরুত্বপূর্ণ আপডেট। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) প্রকাশ করল গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট ইন বায়োটেকনোলজি এবং বায়োটেকনোলজি এলিজিবিলিটি টেস্ট-এর অ্যাডমিট কার্ড।
এই দুই পরীক্ষাই দেশের বায়োটেকনোলজি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্যাট-বি উত্তীর্ণ হলে Indian Institutes of Technology, National Institutes of Technology, Indian Institutes of Information Technology এবং Indian Institute of Science-এর মতো প্রতিষ্ঠানে বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার সুযোগ মেলে। অন্যদিকে, বেট পরীক্ষার মাধ্যমে বায়োটেকনোলজি ও লাইফ সায়েন্সেসে গবেষণার ফেলোশিপ পাওয়ার রাস্তা খুলে যায়।
কী ভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন? প্রথমে NTA Official Website-এ যেতে হবে। হোমপেজ থেকেই গ্যাট-বি এবং বেট-এর অ্যাডমিট কার্ডের লিঙ্ক পাওয়া যাবে। আবেদন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই অ্যাডমিট কার্ড দেখা যাবে। ভবিষ্যতের জন্য সেটি ডাউনলোড ও প্রিন্ট করে রাখা জরুরি।
কবে পরীক্ষা? ১৭ মে দেশজুড়ে মোট ৫৪টি শহরে কম্পিউটার বেসড টেস্ট (CBT) পদ্ধতিতে এই পরীক্ষা নেওয়া হবে।
এনটিএ পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে থাকা তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে। কোনও সমস্যা থাকলে দ্রুত অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া যোগাযোগ নম্বরে জানাতে বলা হয়েছে। বায়োটেকনোলজির মতো দ্রুত বিকাশমান ক্ষেত্রে গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ পেতে এই পরীক্ষাগুলি হতে পারে ভবিষ্যতের বড় দরজা।