Calcutta Television Network

বিজনেস অ্যানালিস্ট হতে চান? কী যোগ্যতা ও পড়াশোনা লাগবে জানুন

বিজনেস অ্যানালিস্ট হতে চান? কী যোগ্যতা ও পড়াশোনা লাগবে জানুন

14 April 2026 , 10:28:33 am

বর্তমান ডিজিটাল যুগে বিজ়নেস অ্যানালিস্ট পদটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। সংস্থার পরিকল্পনা তৈরি থেকে বাস্তবায়ন-সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই পেশার কর্মীরা। ফলে দায়িত্ব যেমন বেশি, তেমনই বেতন ও সুযোগ-সুবিধাও যথেষ্ট আকর্ষণীয়।

এই পদে কাজ করতে চাইলে মূলত কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি অথবা বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। বিশেষ করে ডেটা বিশ্লেষণ, ব্যবসায়িক কৌশল নির্ধারণ এবং সমস্যা সমাধানের দক্ষতা থাকলে এগিয়ে থাকা যায়। পাশাপাশি, বিজ়নেস অ্যানালিসিস ক্ষেত্রে অন্তত ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকাও গুরুত্বপূর্ণ।

বেতনের দিক থেকেও এই পেশা অত্যন্ত লাভজনক। সাধারণত ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতায় মাসিক ৪০ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত আয় সম্ভব। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে বেতনও বাড়ে-৩ থেকে ৫ বছরে তা পৌঁছতে পারে ৭০ হাজার থেকে ১ লক্ষ টাকার মধ্যে। আর ৫ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে মাসিক আয় ১ লক্ষ টাকারও বেশি হতে পারে।

সম্প্রতি ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনেও এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদিও নির্দিষ্ট বেতনের উল্লেখ নেই, তবুও সরকারি ও বেসরকারি-উভয় ক্ষেত্রেই এই পদের চাহিদা ক্রমশ বাড়ছে।

আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সঠিক শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষতা থাকলে বিজনেস অ্যানালিস্ট হিসেবে একটি সফল ও স্থায়ী ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN