“প্রতিদিন একটি আপেল খেলে চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন কমে” ইংরেজিতে প্রচলিত এই কথাটি নিশ্চয়ই আপনারা শুনেছেন। তাহলে সত্যিই কি প্রতিদিন একটি আপেল খাওয়া শরীরের জন্য এতটাই উপকারী? আসুন জেনে নিই
আপেল এমন একটি ফল, যাতে রয়েছে খাদ্য-আঁশ, ভিটামিন সি, পটাশিয়াম এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিড্যান্ট। এই উপাদানগুলি শরীরকে সুস্থ রাখতে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরুন, আপেলে থাকা দ্রবণীয় খাদ্য-আঁশ, বিশেষ করে পেকটিন, হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সহায়ক হতে পারে। পাশাপাশি এই আঁশ দীর্ঘক্ষণ পেট ভরা রাখতেও সাহায্য করে।
আবার আপেলে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে যেমন সাহায্য করে তেমনি নিয়মিত ফল খাওয়ার অভ্যাস হৃদ্যন্ত্রের সুস্থতা বজায় রাখতেও সাহায্য করে । আপেলের খাদ্য-আঁশ রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রেও ভূমিকা পালন করে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় একটি আপেল রাখুন, আর সুস্থ থাকার অভ্যাস গড়ে তুলুন। তবে মনে রাখবেন, শুধু আপেল খেলেই সব রোগ দূরে থাকবে, এমন কোনও নিশ্চয়তা কিন্তু নেই। সুস্থ থাকতে প্রয়োজন সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত শরীরচর্চা।