Calcutta Television Network

কিডনি ভালো রাখতে মর্নিং ওয়াক কতটা উপকারী? জেনে নিন

কিডনি ভালো রাখতে মর্নিং ওয়াক কতটা উপকারী? জেনে নিন
27 October 2026 • 12:59:10 pm

আমাদের শরীরকে সুস্থ রাখতে প্রতিদিন সকালে হাঁটার অভ্যাস অত্যন্ত জরুরি । কিন্তু জানেন কি, নিয়মিত মর্নিং ওয়াক আপনার কিডনির স্বাস্থ্য ভালো রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? আমরা জানি যে, শরীরের বর্জ্য পদার্থ ছেঁকে বের করা, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করা এবং শরীরে জল ও খনিজের ভারসাম্য বজায় রাখা, কিডনির অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত হাঁটাচলা কিডনির স্বাস্থ্য ভালো রাখার একটি পরোক্ষ উপায়। প্রতিদিন অন্তত ৩০ মিনিট  যদি আমরা মাঝারি গতিতে হাঁটি  তবে তা  রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আবার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস কিডনির ক্ষতির অন্যতম প্রধান কারণ। তাই নিয়মিত শরীরচর্চা এই ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।  

তবে মনে রাখতে হবে যে, শুধু মর্নিং ওয়াক করলেই কিডনির সমস্ত সমস্যা দুর হয়ে যাবে না। কিডনি সুস্থ রাখতে পর্যাপ্ত জল পান করতে হবে, অতিরিক্ত নুন এড়িয়ে চলতে হবে, এছাড়াও  সুষম খাবার খেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খাওয়া বন্ধ করতে হবে।  তবে যাঁদের আগে থেকেই কিডনির অসুখ রয়েছে, তাঁরা অবশ্যই হাঁটার সময় ও ধরন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করুন।