লিভার শরীরের নীরব কর্মী। রক্ত পরিষ্কার করা থেকে শুরু করে হজম, বিপাক, হরমোনের ভারসাম্য সব কিছুর কেন্দ্রেই রয়েছে এই অঙ্গ। কিন্তু ভুল জীবনযাপন আর কিছু দৈনন্দিন বদ অভ্যাসই ধীরে ধীরে লিভারকে অসুস্থ করে তোলে। ভাল খবর হল, একটু সচেতন হলেই লিভারকে দীর্ঘদিন সুস্থ রাখা সম্ভব। জেনে নিন লিভার ভাল রাখার ১০টি সহজ কিন্তু কার্যকর উপায়।
১) লো ফ্যাট ফুডে সাবধান। লো ফ্যাট লেখা খাবার মানেই স্বাস্থ্যকর নয়। ফ্যাট কমাতে গিয়ে অনেক সময় অতিরিক্ত চিনি যোগ করা হয়, যা লিভারের জন্য ক্ষতিকর।
২) স্ট্রেসে খাবেন না। মানসিক চাপের সময় খেলে হজম ঠিকমতো হয় না, লিভারের উপর চাপ বাড়ে।