সকাল সকাল চট জলদি কর্তার লাঞ্চ বা পুত্রকন্যার টিফিন যদি বানাতে চান তবে টেনশন করবেন না। রোজ রোজ সেদ্ধডিম খেতে খেতে যদি খুব বিরক্ত হয়ে যান, তাহলে একটু অন্য রকম ভাবে স্বাদ বদল করা যেতে পারে । তেল গরম করে অর্ধেক ডিম, পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে হালকা নেড়ে , নুন, চাট মশলা দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে । খেতে বেশ চট পটা লাগে।
এবার প্রশ্ন খাবেন কি দিয়ে। অবশ্যই পাউরুটি টোষ্ট অথবা হাতে বানানো রুটি। স্বাদ অন্যরকম করলে পরোটা দিয়েও খাওয়া যেতে পারে। (শুভশ্রী চট্টোপাধ্যায় এর মেনু)