একের পর এক নয়া বিজ্ঞপ্তির মাঝে উঠে এল আরও এক চমকপ্রদ নিয়োগের বিজ্ঞপ্তি। জেলায় বিভিন্ন ব্লকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেতে চলেছে জেলা প্রশাসন। জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের অধীনে মোট ১৪টি শূন্যপদে কর্মী নেওয়া হবে। নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। এবার বলি, আগ্রহী প্রার্থীরা কীভাবে করবেন আবেন এবং কারাইবা আবেদন করতে পারবেন এই শূন্যপদে!
এই পদে কেবল এনআরএলএম প্রকল্পের আওতাধীন স্বনির্ভর গোষ্ঠীর অভিজ্ঞ মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এখানে মনে রাখতে হবে, আবেদনকারীদের অবশ্যই ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি এনআরএলএম প্রকল্পের অধীনে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
নিযুক্ত কমিউনিটি রিসোর্স পার্সন বা সিআরপি-দের কৃষিকাজ, গবাদি পশু পালন এবং উৎপাদক গোষ্ঠী তৈরির ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বাড়ানো হতে পারে। পারিশ্রমিক দেওয়া হবে রাজ্যের এনআরএলএম প্রকল্পের নির্ধারিত নিয়ম অনুযায়ী।
এবার বলি, কীভাবে হবে নিয়োগ? লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। কীভাবে আবেদন করবেন? আগ্রহী প্রার্থীদের প্রথমে বীরভূম জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে নিয়ে সেখানে দেওয়া নির্দেশ অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথি-সহ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ নভেম্বর, ২০২৬। আবেদনের আগে সরকারি ওয়েবসাইটে (https://birbhum.gov.in/) প্রকাশিত মূল বিজ্ঞপ্তি দেখে সমস্ত যোগ্যতা ও শর্তাবলি ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি।