চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এবার ইন্ডিয়ান ব্যাঙ্কে শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস পদে কাজের সুযোগ। মোট ১,৫০০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যে সমস্ত প্রার্থী ব্যাঙ্কিং ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অর্জন করতে চান, তাঁদের জন্য এটি একটি ভালো সুযোগ হতে পারে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা ইন্ডিয়ান ব্যাঙ্কের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। কেন্দ্রীয় সরকার স্বীকৃত সমতুল্য যোগ্যতাও গ্রহণযোগ্য। তবে স্নাতক উত্তীর্ণ হওয়ার তারিখ ১ এপ্রিল ২০২২ থেকে ১ নভেম্বর ২০২৬-এর মধ্যে হতে হবে।
বয়সের ক্ষেত্রে ১ নভেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
প্রার্থীদের বাছাই করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে এবং পূর্ণমান ১০০। পরীক্ষার সময়সীমা ৬০ মিনিট। রিজনিং অ্যাপ্টিটিউড, কম্পিউটার জ্ঞান, ইংরেজি ভাষা, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড এবং ব্যাঙ্কিং শিল্প সম্পর্কিত সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হবে।
আবেদনের জন্য সাধারণ, ওবিসি এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির প্রার্থীদের ৮০০ টাকা এবং তফসিলি জাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ১৭৫ টাকা দিতে হবে। এর সঙ্গে প্রযোজ্য জিএসটি যুক্ত হবে।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৫ নভেম্বর ২০২৬ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৬। আবেদন করতে হবে ইন্ডিয়ান ব্যাঙ্কের সরকারি ওয়েবসাইট indianbank.bank.in-এ গিয়ে। ওয়েবসাইটের Recruitment বিভাগে গিয়ে Apprentice Registration লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন, প্রয়োজনীয় তথ্য পূরণ এবং আবেদনমূল্য জমা দিলেই আবেদন সম্পূর্ণ হবে। আবেদনের আগে প্রার্থীদের অবশ্যই মূল নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।