×

Calcutta Television Network

IIEST শিবপুরে চাকরির সুযোগ! সিএ পাশ হলেই করতে পারবেন আবেদন

IIEST শিবপুরে চাকরির সুযোগ! সিএ পাশ হলেই করতে পারবেন আবেদন

19 September 2025 , 05:37:23 pm

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুর (IIEST শিবপুর) প্রফেশনাল ট্রেইনি পদের জন্য প্রার্থী নোয়োগ করা হবে। CA সহ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন ১৬-০৯-২০২৫ তারিখে শুরু হয়েগেছে এবং ০৮-১০-২০২৫ তারিখে শেষ হবে। প্রার্থীকে IIEST শিবপুর ওয়েবসাইট, আইআইএএসটিএস ডট এসি ডট ইন (iiests.ac.in)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

সম্পূর্ণ চাকরির বিবরণ, শূন্যপদ, বয়সসীমা, আবেদন ফি, নির্বাচন প্রক্রিয়া এবং আবেদনের পদ্ধতি বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। পদের নাম IIEST শিবপুর প্রফেশনাল ট্রেইনি অনলাইন ফর্ম ২০২৫। এই পদে মোট খালি স্থান রয়েছে ৫টি। 

সকল ইউআর (UR) বা ইডাব্লিউএস (EWS) বা ওবিসি (OBC) (NCL) প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০০ টাকা। আর,সকল এসসি (SC) বা এসটি (ST) বা পিডাব্লিউডি (PwD) শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০/- টাকা। এই পদের প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২৫ বছরের বেশি হওয়া উচিত নয়।

ইনস্টিটিউট অফ দ্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) থেকে ইন্টারমিডিয়েট লেভেল সার্টিফিকেটে স্নাতক হতে হবে। এর জন্য ২০১৯ সালের পর থেকে প্রার্থীকে ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য এই ইনস্টিটিউটগুলোতে নিজেদের নাম নথিভুক্ত থাকতে হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেটে রেজিস্ট্রেশন নম্বর এবং তারিখ উল্লেখ থাকতে হবে, যা অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের সাথে আপলোড করতে হবে। প্রতি মাসে ২০ হাজার টাকা বেতন পাবেন। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN