×

Calcutta Television Network

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে চাকরির সুযোগ! মার্কেটিং এগ্‌জিকিউটিভ পদে নিয়োগ, আবেদন করবেন কীভাবে?

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে চাকরির সুযোগ! মার্কেটিং এগ্‌জিকিউটিভ পদে নিয়োগ, আবেদন করবেন কীভাবে?

9 June 2026 , 03:04:00 pm

ডিজিটাল ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। Digital India Corporation (ডিআইসি)-এ মার্কেটিং এগ্‌জ়িকিউটিভ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে একজন মার্কেটিং এগ্‌জ়িকিউটিভ। প্রাথমিকভাবে চুক্তির ভিত্তিতে কাজ করতে হলেও কর্মদক্ষতার ভিত্তিতে ভবিষ্যতে আরও সুযোগ তৈরি হতে পারে।

এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মার্কেটিং, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা মাস কমিউনিকেশন বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি শূন্য থেকে দু’বছর পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা ও অন্যান্য যোগ্যতার বিস্তারিত তথ্য মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কীভাবে আবেদন করবেন? আবেদন করতে হলে প্রথমে ডিআইসি-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের ‘Notification’ এবং ‘Openings’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া চলবে ২১ জুন পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা না দিলে আবেদন গ্রহণ করা হবে না।

বিস্তারিত যোগ্যতা, নিয়োগের শর্তাবলি এবং আবেদন সংক্রান্ত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখা যেতে পারে Digital India Corporation-এর ওয়েবসাইটটি (https://dic.gov.in/)। ডিজিটাল মার্কেটিং, কর্পোরেট কমিউনিকেশন বা ব্র্যান্ড ম্যানেজমেন্টে কেরিয়ার গড়তে ইচ্ছুক তরুণ-তরুণীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য সুযোগ বলে মনে করছেন চাকরি বিশেষজ্ঞরা। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN