চিকিৎসকদের জন্য চাকরির নতুন সুযোগ নিয়ে এল মালদহ মেডিক্যাল কলেজ (Malda Medical College and Hospital)। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যানেস্থেশিয়োলজি, জেনারেল মেডিসিন, জি অ্যান্ড ও এবং চেস্ট মেডিসিন- এই চারটি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা পাঁচ। প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হলেও প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বাড়ানো হতে পারে।
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের ডক্টর অফ মেডিসিন (MD) অথবা মাস্টার অফ সার্জারি (MS) ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি West Bengal Medical Council-এর অধীনে বৈধ রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। এছাড়াও আরও কিছু নির্দিষ্ট যোগ্যতার উল্লেখ রয়েছে মূল বিজ্ঞপ্তিতে।
নিয়োগ করা হবে ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ২৮ মে বেলা ২টো থেকে সাক্ষাৎকার শুরু হবে। ওই দিন আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার নথি এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে প্রার্থীদের।
কী কী নথি প্রয়োজন এবং কোথায় ইন্টারভিউ হবে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে রাজ্য স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.wbhealth.gov.in/) দেখে নেওয়া যেতে পারে।