×

Calcutta Television Network

আরজি কর মেডিক্যাল কলেজে সিনিয়র রেসিডেন্ট নিয়োগ! শুধু ইন্টারভিউ দিয়েই মিলতে পারে চাকরি

আরজি কর মেডিক্যাল কলেজে সিনিয়র রেসিডেন্ট নিয়োগ! শুধু ইন্টারভিউ দিয়েই মিলতে পারে চাকরি

28 May 2026 , 04:37:34 pm

চিকিৎসকদের জন্য বড় সুযোগ নিয়ে এল আরজি কর মেডিক্যাল কলেজ (R. G. Kar Medical College and Hospital)। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে চুক্তিভিত্তিক সিনিয়র রেসিডেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ছ’টি বিভাগে এই নিয়োগ করা হবে। অ্যানেস্থেশিয়োলজি, মাইক্রোবায়োলজি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, অপথ্যালমোলজি এবং জেনারেল সার্জারি বিভাগে কাজ করতে হবে নির্বাচিত প্রার্থীদের। মোট শূন্যপদের সংখ্যা সাত।

প্রথমে ছ’মাসের জন্য নিয়োগ করা হলেও প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বাড়ানো হতে পারে। আবেদন করার জন্য প্রার্থীদের ডক্টর অফ মেডিসিন (MD) অথবা মাস্টার অফ সার্জারি (MS) ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীর বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। এছাড়াও কিছু অতিরিক্ত যোগ্যতার উল্লেখ রয়েছে মূল বিজ্ঞপ্তিতে।

এই নিয়োগ করা হবে ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ৫ জুন বেলা ১টা থেকে সাক্ষাৎকার শুরু হবে। ওই দিন আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এবং প্রয়োজনীয় নথি নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে প্রার্থীদের।

কী কী নথি লাগবে এবং ইন্টারভিউয়ের সম্পূর্ণ নিয়ম জানতে রাজ্য স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.wbhealth.gov.in/) দেখে নেওয়া যেতে পারে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN