Calcutta Television Network

SSC CGL ২০২৬ বিজ্ঞপ্তি প্রকাশ! সাব-ইনস্পেক্টর-সহ একাধিক পদে নিয়োগ

SSC CGL ২০২৬ বিজ্ঞপ্তি প্রকাশ! সাব-ইনস্পেক্টর-সহ একাধিক পদে নিয়োগ

26 May 2026 , 03:03:21 pm

সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে বড় সুযোগ নিয়ে এল Staff Selection Commission বা এসএসসি। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগ্জ়ামিনেশন (সিজিএল) পরীক্ষার মাধ্যমে গ্রুপ 'বি' এবং 'সি' বিভাগের অধীনে একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে।

এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ১২ হাজার ২৫৬টি শূন্যপদে কর্মী নেওয়া হবে। অ্যাকাউন্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সাব ইনস্পেক্টর, অডিটর, আপার ডিভিশন ক্লার্ক, সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এবং ইনস্পেক্টর অফ ইনকাম ট্যাক্স-সহ একাধিক পদে নিয়োগ হবে।

আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। বয়সসীমা রাখা হয়েছে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

নিয়োগের জন্য দু'টি ধাপে কম্পিউটার বেসড টেস্ট (CBT) নেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী পর্যায়ে ইন্টারভিউ বা ডকুমেন্ট যাচাইয়ের মাধ্যমে চূড়ান্তভাবে বেছে নেওয়া হবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২২ জুন। আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১০০ টাকা। কমিশনের সূচি অনুযায়ী, প্রথম পর্যায়ের পরীক্ষা অগস্ট অথবা সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। দ্বিতীয় ধাপের পরীক্ষা হওয়ার সম্ভাবনা ডিসেম্বর মাসে। 

চাকরিপ্রার্থীদের মতে, কেন্দ্রীয় সরকারি দফতরে কাজের সুযোগ এবং বিপুল সংখ্যক শূন্যপদের কারণে এ বছরের CGL পরীক্ষা নিয়ে আগ্রহ অনেকটাই বেড়েছে। বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইট SSC Official Website (ssc.gov.in) দেখে নেওয়া যেতে পারে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN